×

আন্তর্জাতিক

কাজে ফিরছেন করোনাজয়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৩:৫৯ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত থেকে সুস্থ হয়ে এবার কাজে ফিরছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার থেকে ডাউনিং স্ট্রিটে ফিরছেন তিনি। শনিবার রাতে এক প্রতিবেদনে জানিয়েছে স্কাই নিউজ। স্কাই নিউজ জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শের ওপর ভিত্তি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী সোমবার ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনের আয়োজন করতে পারেন। এতে আরও বলা হয়, ‘শুক্রবার চেকার্সে তিনি উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন। ব্রিটিশ স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানককের সাথেও দেখা করবেন তিনি এবং তার স্বাভাবিক সময়সূচিতে ফিরে আসবেন।’ হাসপাতাল ছাড়ার পর থেকে বাড়িতেই বিশ্রাম করছিলেন জনসন। দুইদিন আগে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছিলেন, এখনও বরিসের কাজে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তিনি বলেছিলেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে শিগগিরই তিনি কাজে ফিরবেন।' মার্চের শেষের দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এক সপ্তাহের বেশি সময় বাড়িতে চিকিৎসা নেওয়ার পর ৫ এপ্রিল (রবিবার) লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতির অবনতি হলে পরদিন সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়। গত ৯ এপ্রিল (বৃহস্পতিবার) শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ১২ এপ্রিল (রবিবার) হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App