বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মনমোহন সিং
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২০, ১১:৫৭ এএম
মনমহোন সিং
হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ভারতের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। বর্তমানে কার্ডিও থোরাসিক ওয়ার্ডে তাকে অবজার্ভেশনে রাখা হয়েছে। বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে জিনিউজ।
হাসপাতাল সূত্রে খবর, মনমোহন সিংকে সাধারণ বেডে রাখা হয়েছে। তার চিকিত্সার দায়িত্বে রয়েছেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা নীতীশ নায়েক। জানা গেছে, লকডাউনের আগে থেকেই অসুস্থ ছিলেন মনমোহন। চিকিত্সকরা তাকে বিশ্রামে থাকতে পরামর্শ দেন। ২০০৯ সালে তার বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকেই বেশ দুর্বল সাবেক এই প্রধানমন্ত্রী।
