×

আন্তর্জাতিক

ইরানে বোমা বিস্ফোরণে শতাধিক নিহত, আহত ১৭০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

ইরানে বোমা বিস্ফোরণে শতাধিক নিহত, আহত ১৭০

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের সাবেক কমান্ডার কাসেম সোলাইমানির কবরের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জোড়া বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১৭০ জন। খবর রয়টার্স  ও ইরনার। 

প্রতিবেদনটিতে বলা হয়, বুধবার (৩ জানুয়ারি) চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কাসেম সোলাইমানিকে স্মরণ করতে দক্ষিণাঞ্চলের কারমান শহরের ওই সমাধিক্ষেত্রে উপস্থিত হন অনেক মানুষ। তখনই ঘটে বিস্ফোরণের ওই ঘটনা।

ইরাকের বাগদাদে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় প্রাণ হারান ইরানের এই চৌকস জেনারেল। এরপর তাকে কারমান শহরে চিরনিদ্রায় শায়িত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর পুরো এলাকা সাদা ধোঁয়ায় ছেয়ে যায়। প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরই ঘটে দ্বিতীয় বিস্ফোরণটি। ওই সময় আহত হন অনেকে ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারের কারণে সেখানে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ইরানের পক্ষ থেকে সরকারিভাবে এ ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কোনো কিছু জানানো হয়নি। এছাড়া আধাসরকারি সংবাদমাধ্যম নূরনিউজও জানিয়েছে, কবরস্থানের দিকে যাওয়া রাস্তায় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে।

তবে কারমানের এক স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গি হামলার কারণে এ বিস্ফোরণ হয়েছে। গ্যাস সিলিন্ডার নাকি এটি কোনো জঙ্গি হামলা ছিল তা এখনো নিশ্চিত নয়।

জেনারেল কাসেম সোলাইমানির স্মরণে বুধবার (৩ জানুয়ারি) সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হন। এরমধ্যেই ভয়াবহ বিস্ফোরণের এই ঘটনাটি ঘটলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

আসিফ মাহমুদ প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App