×

আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের হামলার পর যা বলছে বিশ্ব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৯:০০ পিএম

ইরানে ইসরায়েলের হামলার পর যা বলছে বিশ্ব

ছবি: সংগৃহীত

ইরানের ইসফাহান শহরে ইসরায়েলের চালানো ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছেন ইরান। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ইসরায়েলের ছোড়া তিনটি ড্রোনই ইরানের বিমানবাহিনী ধ্বংস করেছে। খবর আল জাজিরা 

যুক্তরাষ্ট্রের টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানের সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের ইসফাহান এবং তাবরিজের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিন্তু ইরান সরকার বিষয়টি অস্বীকার করেছেন। 

ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে এ ঘটনায় বিশ্বের অনেক দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। 

এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এ অঞ্চলের ইসরায়েলের বার বার হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ওমান। উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান দীর্ঘদিন ধরেই ইরান ও পশ্চিমা বিশ্বের সঙ্গে মধ্যস্থতা করে আসছে। 

মিশরের পররাষ্ট্রমন্ত্রণালয় ইসরায়েল ও ইরানের মধ্যে বৈরি সম্পর্কের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া এ অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে তার পরিণতি সম্পর্কেও সতর্ক করেছে মিশর। 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিস্থিতি এড়াতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে। 

এতে আরো বলা হয়, দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলার পর এ অঞ্চলে সংঘাত স্থায়ী হবে। 

আঞ্চলিক উত্তেজনা এবং এর ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ইরান ও ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। 

এছাড়া, ইতালি, জি-৭, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন, নেদারল্যান্ড, চীন, রাশিয়া ও জাপান ইরান ও ইসরায়েলকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 

টাইমলাইন: ইরান–ইসরায়েল উত্তেজনা

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App