×

আন্তর্জাতিক

ইসরায়েলকে ইরানের জবাব

আমাদের পরবর্তী ব্যবস্থা হবে সর্বোচ্চ পর্যায়ের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫০ পিএম

আমাদের পরবর্তী ব্যবস্থা হবে সর্বোচ্চ পর্যায়ের

ছবি: সংগৃহীত

হামলা-পাল্টা হামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া চরম উত্তেজনার মধ্যে আবারো ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে ইরান। 

শুক্রবার (১৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির হোসেইন আমিরআব্দুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল তেহরানের স্বার্থবিরোধী কাজ করলে ইরান তাৎক্ষণিকভাবে এর সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে।

তিনি আরো জানিয়েছেন, একই সঙ্গে শুক্রবার ইরানের ইসফাহান শহরে হওয়া হামলার ঘটনায় তদন্ত চলছে। শুক্রবারের হামলার ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

এনবিসি নিউজকে তিনি বলেছেন, ড্রোনগুলো ইরানের ভেতর থেকে ছোড়া হয়েছে এবং কয়েকশ মিটার উড়ে যাওয়ার পর সেগুলো ভূপাতিত হয়েছে। এগুলো ড্রোন নয়; তবে খেলনার মতো। যা দিয়ে আমাদের বাচ্চারা খেলাধুলা করে। আর এসবের সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এখনো আমরা পাইনি। ইরান বিষয়টি তদন্ত করছে। তবে তেহরানের তথ্য অনুযায়ী, গণমাধ্যমে আসা তথ্য সঠিক নয়।

আরো পড়ুন: ইরানে ইসরায়েলের হামলার পর যা বলছে বিশ্ব

ইরানের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম বলছে, শুক্রবার ভোরের দিকে ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান শহরে তিনটি ড্রোন আঘাত হেনেছে। এর ফলে সেখানে ছোট বিস্ফোরণ ঘটেছে। তারা এই ঘটনাকে ইসরায়েলের পরিবর্তে ‌‌অনুপ্রবেশকারীদে’ আক্রমণ হিসাবে উল্লেখ করেছেন। এর মাধ্যমে প্রতিশোধ নেয়ার প্রয়োজনীয়তা এড়িয়ে গেছেন।

আমিরআব্দুল্লাহিয়ান সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি প্রতিশোধ নেয় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাহলে তেহরানের পরবর্তী প্রতিক্রিয়া কঠোর হবে। তিনি বলেন, ‘‘যদি ইসরায়েল আরেকবার দুঃসাহসিকতা দেখায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায় তাহলে আমাদের প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ স্তরের হবে।’’

শুক্রবার গভীর রাতে ইরানের মধ্যাঞ্চলের ইসফাহান শহরের কাছের একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। এই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কৌশলগত কোনো গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানতেও ব্যর্থ হয়েছে এসব ড্রোন।

ইসরায়েল এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো আক্রমণাত্মক অভিযান চালায়নি। যদিও হোয়াইট হাউস বলেছে, তাদের এই বিষয়ে কোনো মন্তব্য নেই।

টাইমলাইন: ইরান–ইসরায়েল উত্তেজনা

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App