×

আন্তর্জাতিক

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ৯ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১০:২২ এএম

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ৯ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

বিয়েবাড়ি থেকে ফেরার পথে একটি ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল নয়জনের। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালাওয়াড়ে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। গুরুতর আহত হয়েছে আরো এক ব্যাক্তি।

পুলিশ সূত্রে খবর, শনিবার (২০ এপ্রিল) রাতে মধ্যপ্রদেশে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন ১০ জন। তারা একটি ভ্যান ভাড়া করেছিলেন। ঝালাওয়াড়ের কাছে ৫২ নম্বর জাতীয় সড়কে অকলেরায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা মেরে পিষে দেয়। ভ্যানটিকে ধাক্কা মেরে ট্রাক নিয়ে চালক পালিয়ে যান। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খবর আনন্দবাজারের।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎই বিকট একটা আওয়াজ শুনতে পান তারা। তার চিৎকার এবং আর্তনাদের আওয়াজ। স্থানীয়রা বুঝতে পারেন কোনও দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি ভ্যান রাস্তার ধারে দুমড়েমুচড়ে পড়ে রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। তখনও ভ্যানের ভিতর থেকে বাঁচানোর জন্য আর্তনাদ শুনতে পান তারা। সময় নষ্ট না করে ভ্যান থেকে সওয়ারিদের বার করার চেষ্টা করেন। খবর দেয়া হয় পুলিশেও।

স্থানীয় এক বাসিন্দার দাবি, ভ্যানের তিন সওয়ারির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় বাকি সাত জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, অকলেরা হাসপাতালে চিকিৎসা চলাকালীন ছয়জনের মৃত্যু হয়। আরও এক জনের অবস্থা আশঙ্কাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App