×

আন্তর্জাতিক

ভারতের লোকসভা নির্বাচন: ১২১ প্রার্থী অশিক্ষিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ১০:৩১ পিএম

ভারতের লোকসভা নির্বাচন: ১২১ প্রার্থী অশিক্ষিত

ছবি: সংগৃহীত

নির্বাচন অধিকার বিষয়ক সংস্থা এডিআর এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১২১ জন প্রার্থী পুরোপুরি অশিক্ষিত এবং ৩৫৯ জন প্রার্থী মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। 

নির্বাচন করা এসব প্রার্থী হলফ নামায় তাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করেছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া ৬৪৭ জন প্রার্থী জানিয়েছেন, তারা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন।

এছাড়া নির্বাচন করা ১ হাজার ৩০৩ জন প্রার্থী হলফনামায় ঘোষণা দিয়েছেন তারা কলেজের গণ্ডি পার হয়েছেন। আর ১ হাজার ৫০২ জন প্রার্থী জানিয়েছেন তারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

শুধু যে অশিক্ষিতরাই নির্বাচনে অংশ নিচ্ছেন তা নয়— লোকসভায় এবার যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে ১৯৮ জন ডক্টরেট ডিগ্রিধারীও রয়েছেন।

আরো পড়ুন: বিজেপির বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা বহাল

বৃহস্পতিবার (২৩ মে) এডিআর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ হাজার ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৮ হাজার ৩৩৭ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

উল্লেখ্য, ভারতে গত ১৯ এপ্রিল লোকসভার নির্বাচন শুরু হয়। সাত ধাপে হওয়া এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে আগামী ১ জুন। ভোট গণনা শুরু হবে ৪ জুন থেকে।

সাত ধাপের মধ্যে পাঁচ ধাপের নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শেষ দুই ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে এবং ১ জুন।

ভোট গণনা শেষে জানা যাবে কে হচ্ছেন এবারের ভারতের নতুন প্রধানমন্ত্রী। 

যদিও এখন পর্যন্ত যেসব জরিপ চালানো হয়েছে সেগুলো থেকে জানা গেছে, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি আবারো ক্ষমতায় আসবে এবং মোদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App