×

আন্তর্জাতিক

মনিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের ওপর হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৪:১৭ পিএম

মনিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের ওপর হামলা

মনিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের ওপর হামলা। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের সহিংসতা-বিধ্বস্ত জিরিবাম জেলায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পরিদর্শনে যাওয়ার আগে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে আক্রান্ত হয়েছে একটি নিরাপত্তা দল। সোমবার রাজ্য নিরাপত্তা বাহিনীর ওই দল মুখ্যমন্ত্রীর সফরের আগে জিরিবাম জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে বিদ্রোহীদের অতর্কিত হামলার মুখে পড়েছে।

দেশটির পুলিশ বলছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। জিরিবাম জেলার জাতীয় মহাসড়ক-৫৩ এর পার্শ্ববর্তী কোটলেন গ্রামের কাছে বিদ্রোহীদের সাথে নিরাপত্তা বাহিনীর এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

হামলায় রাজ্য নিরাপত্তা বাহিনীর অন্তত ২ কর্মকর্তা আহত হয়েছেন। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্য গত কয়েক বছর ধরে জাতিগত সহিংসতার কারণে উত্তপ্ত রয়েছে। তবে সেখানে সাম্প্রতিক সহিংসতার শুরু হয় গত ৬ জুন। ওই দিন স্থানীয় জাতিগত মেইতে সম্প্রদায়ের ৫৯ বছর বয়সী এক কৃষকের মরদেহ উদ্ধারের পর উত্তেজনা তৈরি হয়। মরদেহ উদ্ধারের আগে কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন তিনি।

সিংয়ের মরদেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে অতিরিক্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু সেখানকার পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে; যা ছড়িয়ে পড়ে প্রতিবেশী আসাম রাজ্যেও। মনিপুরের সহিংতা থেকে পালিয়ে বাঁচতে প্রায় ৬০০ মানুষ আসামের কাচার জেলার লখিপুর এলাকায় আশ্রয় নিয়েছে।

সোমবার নিরাপত্তা বাহিনী যে জিবিরাম জেলায় আক্রান্ত হয়েছে, সেই এলাকাটির অবস্থান মনিপুরের রাজধানী ইম্ফল থেকে ২২০ কিলোমিটার দূরে আসামের সাথে কৌশলগত সীমান্ত এলাকার জাতীয় মহাসড়ক ৩৭-এর পাশে।

আরো পড়ুন: ওড়িশার প্রথম মুসলিম এমএলএ, কে এই সোফিয়া

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App