×

আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৮১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ১১:৫৯ এএম

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৮১

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় গত ১০ দিনে কমপক্ষে ৮টি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব স্কুলে হাজার হাজার বাস্তুহারা লোকজন আশ্রয় নিয়েছিল। বিভিন্ন বাড়ি-ঘর এবং জাতিসংঘের বিভিন্ন অবকাঠামোতেও হামলা চালিয়েছে তারা। এসব হামলার ঘটনায় কমপক্ষে ৮১ জন নিহত হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউেএর প্রধান ফিলিপ লাজারিনি এ তথ্য নিশ্চিত করেন। খবর আল জাজিরার।

জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে (ইউএনএসসি) জানিয়েছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ ইতিহাসের সবচেয়ে বড় নথিভুক্ত গণহত্যা।

আরো পড়ুন: ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বিবেচনার প্রশ্নে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র

ইউএনএসসিতে নিযুক্ত ওয়াশিংটনের দূত বলেছেন, কাউন্সিল একটি দাবি করার প্রায় চার মাস পর গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি গ্রহণের জন্য আলোচনায় অগ্রগতি হয়েছে।

গতবছর ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। অভিযানের নামে দেশটিতে দফায় দফায় বোমা হামলা চালানো হয়। গত প্রায় ৯ মাস ধরে গাজার এমন কোনো স্থান এখন বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।

ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৮ হাজার ৭৯৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৯ হাজার ৩৬৪ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

মাহদী আমিন বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App