×

আন্তর্জাতিক

কোটা আন্দোলন নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে যা বললেন রুপা হক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ১২:৪৪ পিএম

কোটা আন্দোলন নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে যা বললেন রুপা হক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রুপা হক। বৃহস্পতিবার (২৫ জুলাই) এ প্রশ্ন তোলেন তিনি।

রুপা হক বলেন, বাংলাদেশে চলমান ইস্যু নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে রোম, প্যারিস, ম্যানচেস্টার, লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভ হয়েছে। দেশটিতে প্রায় ১০০ ছাত্র ও বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইতোমধ্যে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। ফলে সঠিক সংখ্যাটি আমরা জানি না।

বাংলাদেশি বংশোদ্ভূত এমপির প্রশ্ন, এ বিষয়ে কি যুক্তরাজ্য সরকারের অবস্থান সম্পর্কে জরুরি বিবৃতি দিতে পারি? এসব পরিস্থিতিতে আমাদের ঐতিহাসিক ও অনন্য ভূমিকা রয়েছে।

আরো পড়ুন: শিক্ষার্থীদের রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

জবাবে পার্লামেন্টে সরকারের মুখপাত্র পাওয়েল বলেন, রুপা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। প্রাণহানি অগ্রহণযোগ্য। প্রতিবাদ করার অধিকার এবং ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করতে হবে। এ ব্যাপারে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাই আমরা। 

পাওয়েল বলেন, পররাষ্ট্রমন্ত্রীসহ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীরা এসব হালনাগাদ তথ্য জানতে চাইবেন। স্পষ্টতই ছুটির আগে সময় ফুরিয়ে যাচ্ছে। তবে ছুটির আগে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাতে আনা হয়, তা নিশ্চিতে সম্ভাব্য সব পদক্ষেপ নেয়া হবে।

এর আগে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আপসানা বেগম বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত, প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের পার্লামেন্টে ‘আর্লি ডে মোশন’ উত্থাপন করেন। এতে এখন পর্যন্ত সাবেক লেবার নেতা ও বর্তমান স্বতন্ত্র এমপি জেরেমি করবিনসহ ২২ জন ব্রিটিশ এমপি সই করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App