×

আন্তর্জাতিক

গাজায় দ্রুত যুদ্ধবিরতির জন্য ৩ পরাশক্তির তাগিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৩:৪৯ পিএম

গাজায় দ্রুত যুদ্ধবিরতির জন্য ৩ পরাশক্তির তাগিদ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দ্রুত যুদ্ধবিরতির জন্য তাগিদ দিয়েছে পারমানবিক শক্তিধর তিন দেশ। দেশগুলো হলো- ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। তিন দেশের রাষ্ট্রপ্রধানের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। খবর: আনাদোলুর।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন, ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যানোসলর ওলাফ স্কলোজ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইয়ার স্টারমার।

এতে গাজায় যুদ্ধরিবতির আলোচনায় মধ্যস্থতাকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন আল থানি, মিশরের প্রেসিডেন্ট আবেদল ফাতাহ আল-সিসি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্তে উপনিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে আরো হয়েছে, আর কালক্ষেপণ করবেন না, এমনিতেই অনেক রক্ত ঝরে গেছে। সব পক্ষকে নিয়ে দ্রুত স্থায়ী যুদ্ধরিবতির একটা উপায় বের করুন। এখনই গাজায় যুদ্ধ বন্ধ করা উচিৎ এবং হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির ব্যবস্থা করা দরকার। 

একইসঙ্গে গাজায় অনাহারি মানুষদের জন্য অবাধে খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী পৌঁছানো এবং তা ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করতে দিন। এতে আরো বলা হয়, গাজার পরিস্থিতি নিয়ে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন, এ যুদ্ধ ইসরায়েল ও ফিলিস্তিনি ছাড়িয়ে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। 

উল্লেখ্য, গত ৩১ জুলাই ইরান সফররত হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হন। ইরানের ধারণা এ হত্যাকাণ্ড ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদই করেছে। কারণ এর আগেও এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে মোসাদ। 

এরপর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। তার একদিন আগে ৩০ জুলাই লেবাননের বৈরুতে হত্যা করা হয় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে। এসব ঘটনায় ইসরায়েলকে কঠিন শিক্ষা দেয়ার হুমকি দিয়ে আসছে ইরান। ইরান বলেছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলেও ইসরায়েলে হামলা থেকে পিছু হটবে না তেহরান। আর এ কারণেই বেশি চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানকে ইসরায়েলে হামলা চালাতে বারণ করেছে যুক্তরাষ্ট্র।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসিকে নামিয়েও মায়ামির হার

মেসিকে নামিয়েও মায়ামির হার

ফলিয়া বাজারে ৮ পাটের গুদামে আগুনে, ক্ষতি ২ কোটি টাকা

ফলিয়া বাজারে ৮ পাটের গুদামে আগুনে, ক্ষতি ২ কোটি টাকা

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যায় তিনদিন পর ২১জনকে আসামী করে মামলা

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যায় তিনদিন পর ২১জনকে আসামী করে মামলা

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি, আয় ১০ কোটি রুপি

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি, আয় ১০ কোটি রুপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App