×

আন্তর্জাতিক

চীনে মার্কেটে আগুনে নিহত ৮, আহত ১৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম

চীনে মার্কেটে আগুনে নিহত ৮, আহত ১৫

ছবি : সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি সবজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ জানুয়ারি) চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিসিটিভির বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশের সবজি মার্কেটে আগুনে কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ আগুনে ৮ জন নিহত ও ১৫ জনের আহত হওয়ার তথ্য জানিয়েছে।

সিসিটিভি বলেছে, হেবেই প্রদেশের ঝাংজিয়াকু শহরের সবজি মার্কেটে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে আগুন লাগে। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

শহরের কিয়াওক্সি জেলার ওই মার্কেটে অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। চীন মাইক্রোব্লগিং সাইটে ওয়েইবো-সহ অন্যান্য মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাজারের বিশাল অংশজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

স্থানীয় কিছু গণমাধ্যমে ঝাংজিয়াকু শহরের লিগুয়াং সবজি মার্কেটে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। ২০১১ সালে এই মার্কেটটি চালু করা হয়েছিল। মার্কেটটিতে বিভিন্ন ধরনের ফল ও সামুদ্রিক খাবার থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্যসামগ্রীও বিক্রি করা হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করছে ভারত

বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করছে ভারত

বার্সায় হ্যান্সি ফ্লিকের নতুন চুক্তি

বার্সায় হ্যান্সি ফ্লিকের নতুন চুক্তি

মালিকপক্ষও গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে

তথ্যমন্ত্রী মালিকপক্ষও গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে

ঈদের দিন তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী

আইনমন্ত্রী ঈদের দিন তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App