×

জাতীয়

আইনমন্ত্রী

ঈদের দিন তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৫:৫৩ পিএম

ঈদের দিন তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী

ছবি ; সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তাগিদের পর দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন করে অগ্রগতি শুরু হয়েছে।

তিনি বলেন, চলতি বছরের ঈদের দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মোবাইলে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন পাঠিয়ে মামলার সর্বশেষ অবস্থা জানতে চান।

শনিবার (২ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ তথ্য জানান। অনুষ্ঠানে ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং তা নিরসনের কার্যকর উপায়’ শীর্ষক একটি গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাক।

অনুষ্ঠানে উপস্থিত এক বক্তা তনু হত্যার বিচার নিশ্চিত করার অনুরোধ জানান। এর জবাবে আইনমন্ত্রী বলেন, ঈদের দিন প্রধানমন্ত্রীর পাঠানো বার্তায় একটি পত্রিকার প্রতিবেদনের উল্লেখ করে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়।

তিনি আরও জানান, ঈদের পর প্রথম কার্যদিবসেই তিনি মামলার সর্বশেষ অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এর পর থেকেই মামলার জট খুলতে শুরু করেছে এবং ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, গত এক দশকে যেসব পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি, সেগুলোর অনেকগুলোই প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত দুই মাসে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, মামলাটি সরাসরি আইন মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়; এটি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসিফ সালেহ। স্বাগত বক্তব্য দেন শাশ্বতী বিপ্লব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App