×

আন্তর্জাতিক

এইচএমপিভি নতুন ভাইরাস নিয়ে যে তথ্য দিলো চীনা বিশেষজ্ঞ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৪০ পিএম

এইচএমপিভি নতুন ভাইরাস নিয়ে যে তথ্য দিলো চীনা বিশেষজ্ঞ

ছবি: সংগৃহীত

এইচএমপিভি ভাইরাস নিয়ে নতুন তথ্য দিয়েছে চীনা বিশেষজ্ঞ। সম্প্রতি চীনের চ্যচিয়াং ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের চিলড্রেনস হাসপাতালের শ্বাসযন্ত্র রোগ বিভাগের প্রধান থাং লানফাং এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, এইচএমপিভি সংক্রমণ সাধারণত মৃদু হয়, তবে কিছু ক্ষেত্রে এটি শিশুদের জন্য গুরুতর হয়ে উঠতে পারে এবং নিউমোনিয়া সৃষ্টি করতে পারে। শিশু, বয়স্ক ব্যক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এমন ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। দীর্ঘস্থায়ী জ্বর, দুর্বলতা, কাশি বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

এই ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা বা টিকা নেই বলে উল্লেখ করেছেন চীনের বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রর (সিডিসি) নির্দেশনা অনুযায়ী চীনের বিশেষজ্ঞরাও যত্নের ওপর জোর দিয়েছেন। এরমধ্যে রয়েছে বিশ্রাম, হালকা খাবার এবং উপযুক্ত পোশাক পরা। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া, পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখা এবং জনাকীর্ণ স্থান এড়ানোর পরামর্শও দেয়া হয়েছে। 

উল্লেখ্য, কোভিড-১৯ এর পর পাঁচ বছর পর চীনে নতুন ভাইরাস হানা দিয়েছে। গত শুক্রবার থেকে এমন খবরে উদ্বেগ ছড়িয়েছে বিশ্ব জুড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড়। মুখে মাস্ক পরে চিন্তিত মুখে বসে রয়েছেন রোগীর পরিবারের সদস্যরা। ভিডিওগুলোতে দাবি করা হয়, রোগীদের প্রায় প্রত্যেকেই হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এ আক্রান্ত। যদিও সেই ভিডিওগুলোর সত্যতা যাচাই করা যায়নি।

এদিকে চীন স্পষ্ট করেছে, এইচএমপিভি নিয়ে চিন্তার মতো কিছু নেই। সরকার পুরো বিষয়টিকে ‘শীতকালীন সংক্রমণ’ বলে ব্যাখ্যা করেছে। দেশটির বৈদেশিক ও পর্যটন মন্ত্রণালয় বলেছে, সে দেশে ভ্রমণ সম্পূর্ণভাবে নিরাপদ। মন্ত্রণালয়ের এক মুখপাত্র মাও নিং জানিয়েছেন, নতুন ভাইরাসের সংক্রমণ বাড়লেও বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, শীতের মৌসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা খুব বেশি। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, সরকার চীনে যাওয়া বিদেশিদের স্বাস্থ্য নিয়ে যত্নশীল। এইচএমপিভির সংক্রমণ নতুন নয়। সেই ভাইরাস প্রথম শনাক্ত করা হয়েছিল প্রায় দুদশক আগে, ২০০১ সালে।

নেদারল্যান্ডসের বিশেষজ্ঞেরা ২০০১ সালে শিশুদের শ্বাসযন্ত্রে প্রথম এই ভাইরাসের নমুনা শনাক্ত করেন। তারপর ২৪ বছর কেটে গিয়েছে। তবে সেই ভাইরাসের কোনো টিকাও তৈরি হয়নি। সেরোলজিক্যাল গবেষণায় দেখা গেছে, মেটানিউমোভাইরাস কমপক্ষে ৬০ বছর ধরে পৃথিবীর বুকে বিদ্যমান এবং সাধারণ শ্বাসযন্ত্রের প্যাথোজেন হিসাবে সারা বিশ্বে ছড়িয়েছে। মূলত শীতকালে এর সংক্রমণ লক্ষ করা যায়। মেটানিউমোভাইরাসের উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, সর্দি এবং কাশি। খুব কম সংখ্যক রোগী নিউমোনিয়াতেও আক্রান্ত হতে পারেন। মৃত্যুর হারও নগণ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসিকে নামিয়েও মায়ামির হার

মেসিকে নামিয়েও মায়ামির হার

ফলিয়া বাজারে ৮ পাটের গুদামে আগুনে, ক্ষতি ২ কোটি টাকা

ফলিয়া বাজারে ৮ পাটের গুদামে আগুনে, ক্ষতি ২ কোটি টাকা

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যায় তিনদিন পর ২১জনকে আসামী করে মামলা

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যায় তিনদিন পর ২১জনকে আসামী করে মামলা

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি, আয় ১০ কোটি রুপি

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি, আয় ১০ কোটি রুপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App