×

আন্তর্জাতিক

ইসরায়েলে পাল্টা হামলা ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৪:৪৭ পিএম

ইসরায়েলে পাল্টা হামলা ইরানের

ছবি: সংগৃহীত

ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইসরাইলে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। শুক্রবার (১৩ জুন) এই তথ্য নিশ্চিত করেছে তেলআবিব।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মুখপাত্র জানান, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। তাদের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করার জন্য কাজ করছে ইসরায়েল।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোরে তেহরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এ হামলাকে ‘রাইজিং লায়ন’ নাম দিয়েছে তারা। ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা হামলার আশঙ্কায় সারাদেশে জরুরি অবস্থা জারি করা হয়। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় জানান, যতদিন প্রয়োজন ততদিনই ইরানে হামলা অব্যাহত রাখবে তেলআবিব।

তিনি আরও বলেন, ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগেই অপারেশন ‘রাইজিং লায়ন’ পরিচালনা করেছে ইসরায়েল। তেলআবিবের অস্তিত্বের জন্য এই হুমকি শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। দশকের পর দশক ধরে তারা আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App