×

আন্তর্জাতিক

আমরা প্রস্তুত, ইসরাইলের বিরুদ্ধে কঠোর আঘাত হানব: ইরানের সেনাপ্রধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৮:০৯ পিএম

আমরা প্রস্তুত, ইসরাইলের বিরুদ্ধে কঠোর আঘাত হানব: ইরানের সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ইসরাইলের নৃশংস ও ভয়াবহ আগ্রাসনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর সৈন্যরা ইরানের পবিত্র ভূখণ্ড রক্ষার জন্য প্রচেষ্টা চালিয়েছে। তারা পূর্ণ প্রস্তুতির সঙ্গে ইসরাইলের ওপর কঠোর আঘাত হানতে থাকবে।

সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর এক বার্তায় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারের প্রশংসা করে তিনি বলেন, ইরানের সেনাবাহিনীর সাহসী সৈন্যরা পূর্ণ প্রস্তুতি নিয়ে ইসরাইলের বিরুদ্ধে কঠোর আঘাত হানতে প্রস্তুত রয়েছে।

ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় কমপক্ষে ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App