×

আন্তর্জাতিক

হোটেলে থাকা মাকিন সেনারা ইরানের টার্গেট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম

হোটেলে থাকা মাকিন সেনারা ইরানের টার্গেট

ছবি: সংগৃহীত

মধ্যমপ্রাচ্যের বিভিন্ন হোটেলে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্যবস্ত করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘যেখানে মার্কিন সেনারা অবস্থান নেবে, সেই স্থানকেই তারা বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে।’

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘যখন মার্কিন বাহিনী কোনো হোটেলে অবস্থান নেয়, তখন আমাদের দৃষ্টিতে সেই হোটেলই আমেরিকান লক্ষ্যবস্তুতে পরিণত হয়।’

তিনি আরো বলেন, ‘আমাদের ওপর হামলা হলে আমরা চুপ করে বসে থাকবো না। জবাব দিতে হলে যেখানে তারা থাকবে, সেখানেই আঘাত হানা হবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, ‘উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোতে মার্কিন সেনারা সাধারণ মানুষের মাঝে আশ্রয় নিয়ে “মানবঢাল” হিসেবে ব্যবহার করছে।’

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ‘যুদ্ধ শুরুর পর মার্কিন সেনারা সামরিক ঘাঁটি ছেড়ে হোটেল ও অফিসে আশ্রয় নিচ্ছে। একই সঙ্গে তিনি অঞ্চলটির হোটেলগুলোকে মার্কিন সেনাদের বুকিং না দেওয়ার আহ্বান জানান।’

বিশ্লেষকদের মতে, ইরানের এমন বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে জামায়াত

ডা. শফিকুর রহমান দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে জামায়াত

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সৌদির সুখবর

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সৌদির সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App