×

আন্তর্জাতিক

মার্কিন-ইসরায়েলি মিত্রদের জন্য হরমুজ নিষিদ্ধ: আইআরজিসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম

মার্কিন-ইসরায়েলি মিত্রদের জন্য হরমুজ নিষিদ্ধ: আইআরজিসি

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী দিয়ে মার্কিন-ইসরায়েলি মিত্র দেশগুলোর বন্দরে পণ্য আনা-নেওয়া নিষিদ্ধ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শুক্রবার (২৭ মার্চ) আইআরজিসির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ‘তারা যেকোনো করিডোর দিয়ে বা যেকোনো গন্তব্যে “ইসরায়েল-মার্কিন শত্রুদের মিত্র ও সমর্থকদের বন্দরগুলোতে” জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে।’

ইরানের ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ‘হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং এই জলপথ দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজের বিরুদ্ধে “কঠোর ব্যবস্থা” নেওয়া হবে।’

আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তার পর আজ বিভিন্ন দেশের তিনটি কন্টেইনারবাহী জাহাজকে প্রণালীতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, নিয়োগপ্রক্রিয়া যেভাবে

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, নিয়োগপ্রক্রিয়া যেভাবে

রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঋতুপর্ণার গাড়িতে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

ঋতুপর্ণার গাড়িতে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App