×

আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরান যুদ্ধ কয়েক মাস নয়, শেষ হবে কয়েক সপ্তাহেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম

ইরান যুদ্ধ কয়েক মাস নয়, শেষ হবে কয়েক সপ্তাহেই

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি দাবি করে বলেন, মার্কিন স্থলবাহিনী মোতায়েন ছাড়াই ওয়াশিংটন তাদের সব কৌশলগত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে।

শুক্রবার (২৭ মার্চ) ফ্রান্সে জি৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমরা এই অভিযানে নির্ধারিত সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে বা তার থেকেও এগিয়ে আছি। যথাসময়ে—কয়েক সপ্তাহের মধ্যেই—এটি শেষ হবে।’

তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যখন এই অভিযান শেষ হবে, তখন ইরান সাম্প্রতিক ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি দুর্বল হয়ে পড়বে।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রুবিও জি৭ মিত্রদের জানিয়েছেন—যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু করেছে, তা আরও দুই থেকে চার সপ্তাহ চলতে পারে।’

‘তবে যুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, তাই এখানে ইরানের সম্ভাব্য বাধা দূর করাই হবে মূল লক্ষ্য।’

মার্কো বলেন, ‘ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান করেছে এবং কিছু বিষয়ে আলোচনার আগ্রহের ইঙ্গিত দিয়েছে। তবে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আনুষ্ঠানিক জবাব দেয়নি তেহরান।’

তিনি আরো বলেন, ‘আমাদের মধ্যে বার্তা বিনিময় হয়েছে এবং ইরানের পক্ষ থেকে কিছু বিষয়ে আলোচনার আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে। তবে এখনো তারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আমেনা আহমেদ মারা গেছেন

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আমেনা আহমেদ মারা গেছেন

আইপিএল প্রচার বন্ধে অন্তবর্তী সরকারের সিদ্ধান্ত এখনো বহাল

আইপিএল প্রচার বন্ধে অন্তবর্তী সরকারের সিদ্ধান্ত এখনো বহাল

জাহাজ চলাচলে কঠোর শর্ত তেহরানের

‘টোল বুথ’ জাহাজ চলাচলে কঠোর শর্ত তেহরানের

দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App