×

আন্তর্জাতিক

মার্কিন-সংশ্লিষ্ট স্থাপনাগুলো রক্ষায় যুক্তরাষ্ট্র-ইরাক একাট্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৫ পিএম

মার্কিন-সংশ্লিষ্ট স্থাপনাগুলো রক্ষায় যুক্তরাষ্ট্র-ইরাক একাট্টা

ছবি: সংগৃহীত

মার্কিন-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে অব্যাহত হামলা দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরাক। দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে যৌথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছে ওয়াশিংটন ও বাগদাদ।

শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইরাকের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

যুক্তরাষ্ট্র ও ইরাক জানিয়েছে, ‘সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা প্রতিরোধ করতে এবং মার্কিন-সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাতে ইরাকের ভূখণ্ড ব্যবহার বন্ধ করতে তারা সমন্বয় বাড়াবে।’

বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘উভয় পক্ষ নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে।’

দূতাবাস জানিয়েছে, ‘সন্ত্রাসী হামলা প্রতিরোধ করতে এবং মার্কিন কর্মী, কূটনৈতিক মিশন ও বৈশ্বিক জোটের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ইরাকের ভূখণ্ড যাতে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে ইরাকি ও মার্কিন পক্ষ সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।’

ইরানের বিরুদ্ধে ইসরায়েল-মার্কিন যুদ্ধ এবং ইরাকে মার্কিন স্থাপনাগুলোতে হামলার উদ্বেগের প্রেক্ষাপটে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৬

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৬

স্থগিত তেলাপোকাদের আন্দোলন, নেপথ্যে যে শর্ত

স্থগিত তেলাপোকাদের আন্দোলন, নেপথ্যে যে শর্ত

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App