×

আন্তর্জাতিক

৫৮ ড্রোন ও ক্ষেপনাস্ত্র প্রতিহত করেছে আমিরাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:৫৭ পিএম

৫৮ ড্রোন ও ক্ষেপনাস্ত্র প্রতিহত করেছে আমিরাত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলসহ উপসাগরীয় দেশগুলোতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এই উত্তেজনার মধ্যেই ইরান থেকে ছোঁড়া ৪২টি ড্রোন এবং ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত।

রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, আজ (রোববার) ইরান থেকে উৎক্ষেপিত ৪২টি ড্রোন এবং ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা এই বিশাল আকাশপথের হামলা রুখে দিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের ওপর ৪১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৯১৪টি ড্রোন হামলা চালিয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, নিয়োগপ্রক্রিয়া যেভাবে

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, নিয়োগপ্রক্রিয়া যেভাবে

রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঋতুপর্ণার গাড়িতে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

ঋতুপর্ণার গাড়িতে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App