×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা ঘিরে আতঙ্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা ঘিরে আতঙ্ক

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়া ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। কম্পনের পরপরই দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি পর্যালোচনা শেষে তা পরে প্রত্যাহার করা হয়, ফলে কিছুটা স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মধ্যে।

৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। ভূমিকম্পের পর পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও এটি পরবর্তীতে প্রত্যাহার করা হয়।

আরো পড়ুন: ইরান অভিযান শেষ প্রান্তে যুক্তরাষ্ট্র

আরো পড়ুন: সম্পদের পাহাড় গড়েছেন বিজয়, ৪০০ কোটির ফিক্সড ডিপোজিট!

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৬টা ৪৮ মিনিটে দেশটিতে এ ভূমিকম্প সংঘটিত হয়। যার উৎপত্তিস্থল ছিল তেরনাত শহর থেকে ১২০ কিলোমিটার দূরে। এখানে দুই লাখেরও বেশি মানুষের বসবাস রয়েছে।

ভূমিকম্পে এখন পর্যন্ত একজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি। এর পাশাপাশি বেশ কয়েকটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রাথমিক তথ্যে অবশ্য বলা হয়েছিল ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছিল মালাক্কা সাগরে ভূমিকম্পটি সংঘটিত হয়েছে। তবে পরবর্তীতে তথ্যে পরিবর্তন আনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App