×

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রতিবাদে সাবেক মার্কিন সেনাদের বিক্ষোভ, আটক ৬০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১০:০০ পিএম

ইরান যুদ্ধের প্রতিবাদে সাবেক মার্কিন সেনাদের বিক্ষোভ, আটক ৬০

বিক্ষোভ থেকে আটককৃত সেনাসদস্য। ছবি- সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্রের সাবেক সেনাসদস্যরা। প্রেসিডেন্টের যুদ্ধংদেহী নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার (২০ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনের ভেতরে বড় ধরনের বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা। বিক্ষোভ চলাকালীন উত্তপ্ত পরিস্থিতিতে বাধা দিলে পুলিশ অন্তত ৬০ জন সাবেক সেনাসদস্যকে আটক করেছে।

'অ্যাবাউট ফেস' নামক একটি সংগঠনের ব্যানারে সাবেক এই সেনারা ওয়াশিংটনের ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে জড়ো হন। তাদের মূল দাবি হলো, মধ্যপ্রাচ্যে সংঘাত উসকে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নীতি গ্রহণ করেছেন, কংগ্রেসকে তা রুখে দিতে হবে। আন্দোলনকারীদের মতে, সংবিধান অনুযায়ী যুদ্ধ ঠেকানোর চূড়ান্ত ক্ষমতা কংগ্রেসের হাতেই ন্যস্ত এবং জনপ্রতিনিধিদের সেই দায়িত্ব পালন করার এখনই সময়।

বিক্ষোভে অংশ নেওয়া সাবেক সেনারা বর্তমান পরিস্থিতির সঙ্গে ইরাক যুদ্ধের প্রেক্ষাপটের তুলনা করেন। তাদের ভাষ্য, অতীতে যেভাবে ভুল তথ্য ও অজুহাত দিয়ে মধ্যপ্রাচ্যে হামলাকে বৈধতা দেওয়া হয়েছিল, বর্তমানেও ঠিক একই কৌশল অবলম্বন করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার মতো দূরবর্তী অঙ্গরাজ্য থেকে আসা এক আন্দোলনকারী বলেন,'আমাদের এখানে আসতে হয়েছে কংগ্রেসকে এটা মনে করিয়ে দিতে যে, তারা যেন প্রেসিডেন্টের অযৌক্তিক আকাঙ্ক্ষার সামনে মাথা নত না করে নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালন করে।'

বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের স্থান ত্যাগ করার নির্দেশ দিলে পরিস্থিতির অবনতি ঘটে। সাবেক সেনারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকলে পুলিশ বলপ্রয়োগ শুরু করে এবং অন্তত ৬০ জনকে আটক করে নিয়ে যায়। এই ঘটনার পরপরই পুরো কংগ্রেস ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিক্ষোভে শুধু সাবেক সেনাসদস্যরাই নন, সংহতি জানিয়ে যোগ দিয়েছিলেন বর্তমানে কর্মরত সেনাদের পরিবারের সদস্যরাও। তারা গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, এই অপ্রয়োজনীয় যুদ্ধ কেবল রক্তক্ষরণই বাড়াবে। কোনো রাজনৈতিক সমাধান ছাড়াই সামরিক সংঘাতের পথে হাঁটা চরম ঝুঁকিপূর্ণ হবে বলে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App