×

আন্তর্জাতিক

হরমুজ বিষয়ে ট্রাম্প-স্টারমার ফোনালাপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

হরমুজ বিষয়ে ট্রাম্প-স্টারমার ফোনালাপ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) এই দুই নেতার আলোচনায় হরমুজের স্বাভাবিকতা ফিরিয়ে আনার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুই নেতা হরমুজ প্রণালিতে নৌযান চলাচল দ্রুত চালু করার ওপর জোর দিয়েছেন। এই প্রণালিটি বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন হওয়ায় এবং যুক্তরাজ্যসহ সারা বিশ্বের মানুষের জীবনযাত্রার ওপর এর প্রভাব অত্যন্ত ব্যাপক ও গুরুতর হওয়ায় বিষয়টি নিয়ে তারা গভীর আলোচনা করেছেন। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহনের ক্ষেত্রে হরমুজ প্রণালির এই অচল অবস্থা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে তার যৌথ উদ্যোগের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেছেন। হরমুজ প্রণালিতে সব ধরনের নৌযান যাতে স্বাধীনভাবে ও নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং কোনো ধরনের বাধা ছাড়াই পণ্য পরিবহন অব্যাহত থাকে, তা নিশ্চিত করাই এই কূটনৈতিক উদ্যোগের মূল লক্ষ্য। দুই নেতা এই সংকট নিরসনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজ নিবন্ধন শেষ হচ্ছে কবে, জেনে নিন

হজ নিবন্ধন শেষ হচ্ছে কবে, জেনে নিন

দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App