×

আন্তর্জাতিক

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পিএম

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

ছবি- সংগৃহীত

চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের তেল স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোতে চতুর্গুণ শক্তিশালী আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাঈল সাঘাব এস্ফাহানি এই চূড়ান্ত সতর্কবার্তা দেন। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক ও সামরিক চাপের বক্তব্যের পাল্টা জবাব হিসেবেই ইরানের এই কঠোর অবস্থান।

এস্ফাহানি তার বার্তায় স্পষ্ট করেন, ইরানের তেলকূপ বা কোনো অবকাঠামো আক্রান্ত হলে যেসব দেশ আগ্রাসনকারীদের সহযোগিতা করছে, তাদের ওপর ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,‘আমরা ভিন্ন ধারার অঙ্ক চর্চা করি। এই অঙ্কে ইরানের একটি তেলকূপের ক্ষতি মানে মিত্র দেশগুলোর চারটি কূপ ধ্বংস হওয়া।’ যেকোনো উসকানির জবাবে ইরান সর্বোচ্চ দ্রুতগতিতে সাড়া দেবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের জারি করা কঠোর নৌ অবরোধে ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলার লোকসান গুনছে তেহরান এবং অর্থের অভাবে দেশটির সেনাবাহিনী ও পুলিশ বেতন পাচ্ছে না। এই সংকট কাটাতে ইরান দ্রুত হরমুজ প্রণালি খুলে দিতে চাইছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে এই হুঁশিয়ারি দিল ইরান। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App