×

আন্তর্জাতিক

মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম

মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু

ছবি- সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের পাইধোনি এলাকায় বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর বিষক্রিয়ায় একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) মুম্বাই পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল রোববার ভোর থেকে রাত পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় বাবা-মা ও তাঁদের দুই কিশোরী মেয়ের মৃত্যু হয়। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

নিহতরা হলেন আবদুল্লাহ ডোকাদিয়া (৪০), তার স্ত্রী নাসরিন ডোকাদিয়া (৩৫) এবং দুই মেয়ে জয়নাব (১৩) ও আয়েশা (১৬)।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত শনিবার (২৫ এপ্রিল) রাতে পরিবারের সদস্যরা নিকটাত্মীয়দের সঙ্গে বিরিয়ানি খান। রাত ১০টার দিকে আত্মীয়রা চলে যাওয়ার পর দিবাগত রাত দেড়টার দিকে তাঁরা তরমুজ খান। পরদিন রোববার ভোরে পরিবারের সবার তীব্র বমি ও ডায়রিয়া শুরু হলে তাঁদের দ্রুত মুম্বাইয়ের জেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টায় ছোট মেয়ে জয়নাব এবং রাত সাড়ে ১০টায় বাবা আবদুল্লাহর মৃত্যু হয়। পরে মা নাসরিন ও বড় মেয়ে আয়েশাও মারা যান।

জেজে মার্গ থানা পুলিশ জানায়, মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে হিস্টোপ্যাথলজিক্যাল রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে একে ‘ফুড পয়জনিং’ বা খাদ্য বিষক্রিয়া হিসেবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ঝাড়খণ্ডের গিরিডি জেলায় রাস্তার ধারের খাবার খেয়ে এক শিশুর মৃত্যু এবং আরও ১৮ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দূষিত খাবার বা পানি থেকে এমন ভয়াবহ বিষক্রিয়া হতে পারে। এ ঘটনায় স্থানীয়দের খাদ্য নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App