×

আন্তর্জাতিক

এআই নিয়ে লড়াই, আদালতে মুখোমুখি মাস্ক ও অল্টম্যান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ পিএম

এআই নিয়ে লড়াই, আদালতে মুখোমুখি মাস্ক ও অল্টম্যান

ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান। ছবি- সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর ভবিষ্যৎ মালিকানা ও আদর্শিক নিয়ন্ত্রণ নিয়ে দুই ধনকুবের ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের আইনি লড়াই শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল আদালতে মাস্কের করা দেওয়ানি মামলার প্রাথমিক শুনানি শুরু হয়।

অলাভজনক সংস্থা হিসেবে যাত্রা শুরু করা ওপেনএআইকে শত শত বিলিয়ন ডলারের মুনাফাভোগী প্রতিষ্ঠানে রূপান্তরের মাধ্যমে ‘বিশ্বাসঘাতকতা’ করা হয়েছে—এমন অভিযোগে এই মামলা করেছেন মাস্ক।

আদালতে মাস্কের দাবি, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান মানবতার কল্যাণের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগত ‘সম্পদ বানানোর যন্ত্রে’ পরিণত করেছেন। ওপেনএআই এবং এর অন্যতম বড় বিনিয়োগকারী মাইক্রোসফটের কাছে প্রায় ১৭ লাখ ৭০ হাজার কোটি টাকা (১৫০ বিলিয়ন ডলার) ক্ষতিপূরণ চেয়েছেন টেসলাপ্রধান। তিনি চান, এই অর্থ ওপেনএআইয়ের দাতব্য শাখায় জমা হোক এবং প্রতিষ্ঠানটিকে আবারও অলাভজনক কাঠামোতে ফিরিয়ে নেওয়া হোক।

অন্যদিকে ওপেনএআই এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, মাস্ক নিজেই এই পরিবর্তনের কথা জানতেন। তাদের দাবি, মাস্ক নিজে সিইও হতে ব্যর্থ হয়ে এখন ঈর্ষান্বিত হয়ে মামলা করেছেন। ২০১৫ সালে মাস্ক ও অল্টম্যান মিলে গুগলকে টেক্কা দিতে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন, যার বর্তমান বাজারমূল্য ৮৫০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এই মামলায় ইলন মাস্ক ছাড়াও স্যাম অল্টম্যান এবং মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা সাক্ষ্য দেবেন বলে আশা করা হচ্ছে।

মার্কিন ডিস্ট্রিক্ট জজ ইভন গনজালেজ রজার্স জানিয়েছেন, তিনি আগামী ১২ মে’র মধ্যে জুরিদের সিদ্ধান্ত জানতে চান। এই সপ্তাহেই কাঠগড়ায় দাঁড়াতে পারেন মাস্ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ সংযোগে তিতাসের পাইপলাইন ফুটো, গ্যাস অপচয়

অবৈধ সংযোগে তিতাসের পাইপলাইন ফুটো, গ্যাস অপচয়

রাশিয়ায় কাজের স্বপ্ন, শেষে ইউক্রেনে যুদ্ধবন্দি বাংলাদেশি তরুণ

রাশিয়ায় কাজের স্বপ্ন, শেষে ইউক্রেনে যুদ্ধবন্দি বাংলাদেশি তরুণ

মঞ্চ মাতাতে এবার ঢাকায় আসছে পাকিস্তানি র‍্যাপার

মঞ্চ মাতাতে এবার ঢাকায় আসছে পাকিস্তানি র‍্যাপার

মার্কিন ভিসায় নতুন নিয়ম

মার্কিন ভিসায় নতুন নিয়ম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App