×

আন্তর্জাতিক

ভারতে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বাড়লো ৯৯৩ রুপি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮:৪২ পিএম

ভারতে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বাড়লো ৯৯৩ রুপি

ছবি- সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার জেরে রান্নার গ্যাস ও আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির দাম বাড়িয়েছে ভারত। শুক্রবার (১ মে) দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কোম্পানি লিমিটেড পাইকারি ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত ১৯ কেজির সিলিন্ডার প্রতি ৯৯৩ রুপি দাম বাড়ানোর ঘোষণা দেয়।

নতুন এই মূল্য নির্ধারণের ফলে রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২ হাজার ৮০ রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭১ রুপি। অর্থাৎ এক রাতের ব্যবধানে দিল্লিতে গ্যাসের দাম বেড়েছে প্রায় ৪৮ শতাংশ। বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যবহৃত জ্বালানির দামও দিল্লিতে আগের তুলনায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে এই দাম অপরিবর্তিত থাকবে।

ভারত তাদের প্রয়োজনীয় রান্নার গ্যাসের প্রায় ৬০ শতাংশই বিদেশ থেকে আমদানি করে। আমদানিকৃত জ্বালানির ওপর এই অতি-নির্ভরশীলতার কারণেই মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাব সরাসরি দেশটির বাজারে পড়েছে। বিশ্বে রান্নার কাজে ভারতই সবচেয়ে বেশি গ্যাস ব্যবহারকারী দেশ হিসেবে পরিচিত।

দাম বৃদ্ধির বিষয়ে ইন্ডিয়ান অয়েল কোম্পানি লিমিটেড এক বিবৃতিতে জানায়,'বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে পাইকারি ও বাণিজ্যিক গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।' ভারতের বিভিন্ন রাজ্যে কর কাঠামোর ভিন্নতার কারণে এলাকাভেদে এই দামের পার্থক্য হতে পারে।

জ্বালানি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের ধারণা, আমদানিকৃত গ্যাসের ওপর ভারতের ব্যাপক নির্ভরশীলতা আগামী দিনগুলোতে দেশটির উৎপাদন ও পরিবহন ব্যয়কে আরও উসকে দিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্রান্সের নেতৃত্বে হরমুজ প্রণালিতে শিগগির আন্তর্জাতিক অভিযান

ফ্রান্সের নেতৃত্বে হরমুজ প্রণালিতে শিগগির আন্তর্জাতিক অভিযান

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

জামিনে মুক্ত ৮ সাবেক বিডিআর সদস্য

পিলখানা হত্যাকাণ্ড জামিনে মুক্ত ৮ সাবেক বিডিআর সদস্য

হজক্যাম্পে রিয়াল চুরির ঘটনায় গ্রেপ্তার ২

হজক্যাম্পে রিয়াল চুরির ঘটনায় গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App