×

আন্তর্জাতিক

মরক্কোতে নিখোঁজ দুই মার্কিন সেনার একজনের মরদেহ উদ্ধার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:১২ পিএম

মরক্কোতে নিখোঁজ দুই মার্কিন সেনার একজনের মরদেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

মরক্কোয় সামরিক মহড়ায় অংশ নিতে গিয়ে নিখোঁজ হওয়া দুই মার্কিন সেনার মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য সেনার সন্ধানে আটলান্টিক মহাসাগর ও সংলগ্ন উপকূলে এখনো ব্যাপক তল্লাশি চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও মরক্কোর যৌথ উদ্ধারকারী দল। আজ সোমবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ‘ওয়াশিংটন টাইমস’।

গত ২ মে রাতে মরক্কোর তান-তান এলাকার কাছে একটি পাহাড়ি পথ দিয়ে হাঁটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যান দুই মার্কিন সেনা। এলাকাটি মরুভূমি ও খাঁড়া পাহাড়বেষ্টিত হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

নিহত সেনার নাম ফার্স্ট লেফটেন্যান্ট কেনড্রিক ল্যামন্ট কি জুনিয়র (২৭)। তিনি মার্কিন এয়ার ডিফেন্স আর্টিলারি ইউনিটের কর্মকর্তা ছিলেন। গত ৯ মে তার মরদেহ দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক মাইল দূরে সমুদ্রতীরে পাওয়া যায়। ল্যামন্ট ২০২৩ সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে ২০২৪ সালে কমিশন লাভ করেছিলেন।

নিখোঁজ দ্বিতীয় সেনার সন্ধানে যুক্তরাষ্ট্র, মরক্কোসহ বিভিন্ন দেশের প্রায় ৬০০ সদস্য কাজ করছেন। অভিযানে নামানো হয়েছে যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও অত্যাধুনিক ড্রোন। গত ৯ দিনে প্রায় ১২ হাজার বর্গকিলোমিটার এলাকা তল্লাশি করা হয়েছে। বর্তমানে প্রতিদিন আরও ৩ হাজার বর্গকিলোমিটার এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে।

দুই সেনাই ‘আফ্রিকান লায়ন ২৬’ নামের বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে মরক্কো গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আয়োজিত এই বার্ষিক মহড়ায় ৩০টির বেশি দেশের ৭ হাজার সেনা অংশ নিচ্ছেন। মহড়া আনুষ্ঠানিকভাবে শেষ হলেও নিখোঁজ সেনার উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত মার্কিন বাহিনীর একটি অংশ মরক্কোতেই অবস্থান করবে বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

তিন সন্তানের উপস্থিতিতে তৃতীয়বার বিয়ে করলেন আমির খান

তিন সন্তানের উপস্থিতিতে তৃতীয়বার বিয়ে করলেন আমির খান

৬ বিভাগে ভারী বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

৬ বিভাগে ভারী বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App