×

আন্তর্জাতিক

চলিত বছরে ইউরোপে অবৈধ অভিবাসন কমেছে ৪০ শতাংশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:২১ পিএম

চলিত বছরে ইউরোপে অবৈধ অভিবাসন কমেছে ৪০ শতাংশ

ছবি: সংগৃহীত

গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অবৈধভাবে সীমান্ত পারাপারের সংখ্যা প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে।

শুক্রবার (১২ জুন) ইইউর সীমান্ত ও কোস্ট গার্ড এজেন্সি ফ্রান্টেক্স এ তথ্য জানিয়েছে। 

সংস্থাটির প্রাথমিক তথ্য বলছে, জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে প্রায় ৩৯ হাজার অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা নথিভুক্ত হয়েছে।

ফ্রন্টেক্স বলছে, অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং অভিবাসীদের যাত্রার প্রধান উৎসদেশগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে অবৈধ অভিবাসনে ব্যাপক পরিবর্তন এসেছে। 

এদিকে নতুন ‘মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যাক্ট’ কার্যকর করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর আওতায় ইইউ সীমান্ততে অভিবাসীদের জন্য অভিন্ন ও মানসম্মত স্ক্রিনিং ব্যবস্থা চালু করা হয়েছে।

ফ্রন্টেক্সের নির্বাহী পরিচালক হান্স লেইটেনস বলেন, নতুন নিয়মের ফলে ইইউ সীমান্তে সবার ক্ষেত্রে একই মানদণ্ড মেনে চলা হবে। এই চুক্তি সদস্য দেশগুলোকে একই আইনের আওতায় নিয়ে আসবে। 

সংস্থাটি বলছে, মধ্য ও পূর্ব ভূমধ্যসাগরীয় রুটগুলো এখনো সবচেয়ে ব্যস্ত অভিবাসন পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর আফ্রিকান রুটে অভিবাসীর চলাচল সবচেয়ে কমেছে। এ রুটে অনিয়মিত পারাপার ৭১ শতাংশ কমে এসেছে। তবে পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে সবচেয়ে বেশি বেড়েছে। এটি শতাংশ হিসেবে ৪৬ ভাগ বেড়েছে। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে ফ্রন্টেক্স জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে প্রায় ১ হাজার ৩০০ অভিবাসীর মৃত্যু হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

হ্যারি কেইন বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App