×

আন্তর্জাতিক

নিজের ছবি দিয়ে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ উদ্বোধন করলেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম

নিজের ছবি দিয়ে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ উদ্বোধন করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের ছবিযুক্ত বিশেষ ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ এই পাসপোর্টটি বাজারে ছাড়া হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সেই পাসপোর্টের ছবি শেয়ার করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যাতে লেখা আছে, ‘স্বাগতম, কিন্তু ভালো থেকো!’”

পাসপোর্টে ব্যবহৃত ছবিতে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প তার ডেস্কে দুই হাত দিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। পটভূমিতে মার্কিন স্বাধীনতার ঘোষণাপত্রের লেখার ওপর রয়েছে তাঁর স্বাক্ষর। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, হোয়াইট হাউসের অফিশিয়াল ফটোগ্রাফার ড্যানিয়েল টোরোকের তোলা একটি ছবিই এই পাসপোর্টে ব্যবহার করা হয়েছে।

বিপরীত পৃষ্ঠায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি চিত্রকর্ম রয়েছে, সাথে লেখা আছে “ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ২৫০।”

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, ৪ জুলাই স্বাধীনতা দিবসের দুদিন পর অর্থাৎ ৬ জুলাই সীমিত সংখ্যক একটি স্মারক পাসপোর্ট অবমুক্ত করা হবে। ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ সেটিই কি না, তা নিশ্চিত হতে সাংবাদিকরা হোয়াইট হাউসে যোগাযোগ করলেও কোনো কর্মকর্তা এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, যে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবিযুক্ত এই পাসপোর্টগুলো সীমিত সংখ্যায় ছাড়া হয়েছে এবং যারা আগ্রহীদের এই পাসপোর্ট সংগ্রহ করতে হলে অবশ্যই সশরীরে ওয়াশিংটনে এসে আবেদন করতে হবে।

২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর সরকারি প্রতিষ্ঠানগুলোতে অনেকটা খোলাখুলিভাবেই নিজের ব্যক্তিগত ছাপ রেখে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকটি সরকারি ভবনের বাইরে প্রেসিডেন্টের ব্যানার উড়ছে এবং ট্রেজারি মন্ত্রণালয় জানিয়েছে, যে শীঘ্রই এক ডলারের নোটে তার স্বাক্ষর দেখা যাবে।

প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি নামে নির্মিত প্রতিষ্ঠান জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের সঙ্গেও নিজের নাম যুক্ত করেছিলেন। তবে পরে আদালতের নির্দেশে সেই নাম সরিয়ে দেওা হয়।

প্যাট্রিয়ট পাসপোর্ট অবমুক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট ট্রাম্প হবেন প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র প্রেসিডেন্ট, যার নাম মার্কিনিদের ভ্রমণনথিতে থাকবে।

সূত্র : সিএনএ, আনাদোলু


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা

সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা

জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ

জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ

কুড়িগ্রামে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

কুড়িগ্রামে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App