×

আন্তর্জাতিক

গালিবাফ-আরাগচিকে হত্যার পরিকল্পনার খবর নাকচ করল ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:০০ এএম

গালিবাফ-আরাগচিকে হত্যার পরিকল্পনার খবর নাকচ করল ইসরায়েল

ছবি : সংগৃহীত

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে শান্তি আলোচনা চলাকালে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল- এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।

ইসরাইলের দাবি, দ্য নিউইয়র্ক টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনগুলো ‘ভুয়া’ এবং ‘বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি’।

এর আগে, নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে দুই মার্কিন সংবাদমাধ্যম জানায়, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে চলা আলোচনার সময় ইসরায়েল ইরানি আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল বলে মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করতেন।

প্রতিবেদনগুলোতে আরো বলা হয়, যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের অন্যতম কৌশল ছিল ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা। সর্বোচ্চ নেতা আলি খামেনি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক শীর্ষ কর্মকর্তা আলি লারিজানিসহ একাধিক উচ্চপদস্থ নেতাকে লক্ষ্য করে হামলার অভিযোগও ওঠে।

মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল, সংঘাতের সবচেয়ে উত্তপ্ত সময়ে আব্বাস আরাগচি ও মোহাম্মদ বাঘের গালিবাফকেও ইসরায়েল সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করতে পারে। তবে তাদের মূল্যায়ন ছিল, এই দুই কর্মকর্তাকে হত্যা করা হলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারত।

এদিকে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মার্চ মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, আরাগচি ও গালিবাফ ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্রের অনুরোধে সাময়িকভাবে তাদের নাম সেই তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়।

অন্যদিকে, দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্প প্রশাসন অন্তত গালিবাফের নাম ইসরায়েলের টার্গেট তালিকায় থাকার তথ্য জানতে পেরেছিল। এরপর ওয়াশিংটন এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে ইসরাইলকে অনুরোধ জানায়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধ এবং চলতি বছরের সংঘাতের সময় পাহাড়ের নিচে নির্মিত একটি গোপন বাঙ্কারে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বৈঠকে হামলার ঘটনায়ও গালিবাফ অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তিনজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার দাবি, উভয় ঘটনাতেই তাকে ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ২৪ ঘণ্টা যে কারণে ডেঙ্গুর জন্য খুবই গুরুত্বপূর্ণ

প্রথম ২৪ ঘণ্টা যে কারণে ডেঙ্গুর জন্য খুবই গুরুত্বপূর্ণ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, সামনে সুইজারল্যান্ড

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, সামনে সুইজারল্যান্ড

সৌদি আরবের সঙ্গে কেপ ভার্দে ম্যাচের তুলনা, যা বললেন স্কালোনি

সৌদি আরবের সঙ্গে কেপ ভার্দে ম্যাচের তুলনা, যা বললেন স্কালোনি

ডেঙ্গুর সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

ডেঙ্গুর সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App