×

আন্তর্জাতিক

রাশিয়ার বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম

রাশিয়ার বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের হামলা

ছবি: সংগৃহীত

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দেশটির অন্যতম প্রধান একটি তেল টার্মিনালে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন।

শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রেসিডেন্ট জেলেনস্কির জানান, আক্রান্ত তেল টার্মিনালটি রাশিয়ার যুদ্ধ তহবিলের অন্যতম প্রধান রাজস্ব উৎস। এদিকে ইউক্রেন দাবি করেছে, তেল টার্মিনালের পাশাপাশি ওই অঞ্চলের একটি প্রধান রুশ নৌঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকসান্দ্র বেগলোভ বলেছেন, ‘শহরটি ব্যাপক ড্রোন হামলার শিকার হয়েছে এবং তেল টার্মিনালে হামলার তথ্য স্বীকার করেছেন তিনি। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।’

সম্প্রতি রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। এসব হামলায় দেশটিতে ব্যাপক জ্বালানি সংকট তৈরি হয়েছে। কিয়েভ বলেছে, ইউক্রেনীয় সামরিক বাহিনীর হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর সক্ষমতার প্রায় ৪৩ শতাংশ অচল হয়ে পড়েছে। তবে ইউক্রেনের এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেন বলছে, রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলো তাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তু। কারণ মস্কো যুদ্ধ তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য খনিজ জ্বালানি রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

ইউক্রেনীয় হামলায় জ্বালানি ঘাটতি দেখা দেওয়ার বিষয়ে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরল স্বীকারোক্তি দেন। এরপর শনিবার তিনি অভ্যন্তরীণ জ্বালানি বাজারে সরবরাহ বাড়ানোর লক্ষ্যে একটি বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করেন পুতিন। শনিবার সকালের দিকে জেলেনস্কি বলেছেন, সেন্ট পিটার্সবার্গ এবং এর আশপাশের অঞ্চলে যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, সেগুলো ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি ড্রোন লক্ষ্যবস্তুর দিকে উড়ে যাচ্ছে এবং আঘাত হানার পর ওই এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি বাতাসে ভাসছে।

ইউক্রেনের সামরিক বাহিনী এই টার্মিনালকে রাশিয়ার ‌‌অন্যতম বৃহৎ স্থাপনা হিসেবে দাবি করেছে। রুশ এই টার্মিনালের বার্ষিক ১ কোটি ২৫ লাখ টন পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে।

সূত্র: বিবিসি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকগুলোকে সুশাসন বজায় রাখতে তদারকি বাড়ানোর নির্দেশ

গভর্নর ইসলামী ব্যাংকগুলোকে সুশাসন বজায় রাখতে তদারকি বাড়ানোর নির্দেশ

হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সেই ভুল আর করা চলবে না

শামা ওবায়েদ সেই ভুল আর করা চলবে না

১৫ বছর পর রুপালি পর্দায় ফিরছেন সেলিনা জেটলি

১৫ বছর পর রুপালি পর্দায় ফিরছেন সেলিনা জেটলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App