×

আন্তর্জাতিক

ভারতের মুম্বাইয়ে ভবন ধসে ৬ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম

ভারতের মুম্বাইয়ে ভবন ধসে ৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের মানখুর্দে টানা ভারী বৃষ্টির কারণে একটি তিনতলা আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়েছে। এতে ধ্বংসস্তূপে চাপা পড়ে পাঁচ শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও কয়েকজন।

রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টায় মানখুর্দের জনতা নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর দ্য হিন্দুর।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, ‘ভবনটির দুই থেকে তিনটি কক্ষ হঠাৎ ধসে পড়লে ভেতরে থাকা বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। খবর পেয়ে মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ, বিএমসির উদ্ধারকর্মী এবং অ্যাম্বুলেন্সের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা আহত ও ক্ষতিগ্রস্তদের ধ্বংসস্তূপ থেকে বের করে রাজাবাড়ি হাসপাতাল ও শতাব্দী হাসপাতালে পাঠান ‘

শতাব্দী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে নেওয়া আহতদের মধ্যে ৩২ বছর বয়সী এক নারী এবং ২ থেকে ১৪ বছর বয়সী চার শিশুসহ পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। পরে আরও এক শিশুর মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ায়। এদের মধ্যে পাঁচজনই শিশু।

এদিকে, রাজাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন ২৪ বছর বয়সী এক যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টানা ভারী বর্ষণের কারণে ভবনটি দুর্বল হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App