×

আন্তর্জাতিক

সৌদি প্রবাসীদের জন্য রেসিডেন্সি নবায়নে নতুন নিয়ম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম

সৌদি প্রবাসীদের জন্য রেসিডেন্সি নবায়নে নতুন নিয়ম

ফাইল ছবি

সৌদি আরব গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) ইস্যু ও নবায়নের ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করেছে। এখন থেকে নিয়োগকর্তারা ন্যূনতম তিন মাসের মেয়াদে রেসিডেন্সি ইস্যু বা নবায়ন করতে পারবেন। এতে গৃহকর্মীদের কর্মসংস্থান-সংক্রান্ত ব্যয় ব্যবস্থাপনায় আরও নমনীয়তা আসবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে এ সেবা চালু হয়েছে।

আরো পড়ুন: সৌদি আরব কি সত্যিই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি পাচ্ছে?

সৌদি দৈনিক ওকাজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় গৃহকর্মী ও একই শ্রেণির কর্মীদের জন্য ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের রেসিডেন্সি মেয়াদ নির্বাচন করা যাবে। ‘আবশের’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমতিপত্র ইস্যু ও নবায়নের সুযোগ থাকবে।

এই ব্যবস্থার ফলে নিয়োগকর্তাদের আর এক বা দুই বছরের জন্য বাধ্যতামূলকভাবে রেসিডেন্সি নবায়ন করতে হবে না। প্রয়োজন অনুযায়ী নির্ধারিত মেয়াদের জন্য ফি পরিশোধ করেই রেসিডেন্সি নবায়ন করা যাবে। তিন মাস বা এর গুণিতক মেয়াদের ক্ষেত্রে ফি ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধের সুযোগও রাখা হয়েছে।

আরো পড়ুন: ভিসা আবেদনকারীদের সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

এর আগে গৃহকর্মীদের রেসিডেন্সি সাধারণত এক বা দুই বছরের জন্যই ইস্যু বা নবায়ন করা হতো।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ উদ্যোগের লক্ষ্য হলো নিয়োগকর্তাদের আর্থিক পরিকল্পনায় আরও নমনীয়তা আনা এবং পরিবার ও গৃহকর্মীদের প্রয়োজনের সঙ্গে সেবাকে আরও কার্যকরভাবে সামঞ্জস্যপূর্ণ করা।

এটি সৌদি আরবের সরকারি সেবা ডিজিটালাইজেশন, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং রেসিডেন্সি ব্যবস্থার আধুনিকায়নের চলমান কর্মসূচির অংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App