×

আন্তর্জাতিক

সিকিমে টানেল ধসে প্রাণ গেলো ১১ শ্রমিকের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম

সিকিমে টানেল ধসে প্রাণ গেলো ১১ শ্রমিকের

ছবি: সংগৃহীত

সিকিমের নামচি জেলায় সোমবার ভূমিধসের কারণে একটি নির্মাণাধীন টানেল ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ জন টানেলের ভেতরে আটকা পড়েছেন। সোমবার এ দুর্ঘটনা ঘটে।

টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকা অস্থিতিশীল হয়ে পড়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি টানেলের ভেতরে বিষাক্ত গ্যাসের লিকেজের আশঙ্কাও উদ্ধারকাজকে আরো জটিল করে তুলেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো পড়ুন: হুথিদের উত্তেজনায় বিশ্ববাজারে সৌদি তেল সরবরাহে নতুন শঙ্কা

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দুর্ঘটনাটি ঘটে সামারডুং এলাকার কাছে তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের ৭ কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন টানেলের ভেতরে। ওই সময় সেখানে জাতীয় জলবিদ্যুৎ করপোরেশন (এনএইচপিসি) এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ২৫ থেকে ৩৮ জন পরিদর্শনে উপস্থিত ছিলেন।

জরুরি উদ্ধারকারী দল এখন পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে প্রায় ৩ কিলোমিটার গভীরে এখনো ১৫ জন আটকা পড়ে আছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে নামচি জেলার পুলিশ সুপার সোনাম দোলমা ভুটিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: আন্দোলনের মুখে প্রশ্নফাঁস ইস্যুতে কঠোর বার্তা মোদির

উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী, সিকিম পুলিশ, দমকল বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিকূল পরিবেশে অভিযান পরিচালনার সময় উদ্ধারকারী দলের কয়েকজন সদস্যও আহত হয়েছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রস্তাবিত মানবাধিকার কমিশন আইনে ‘দ্বৈত প্রয়োগ’, জামায়াতের ওয়াকআউট

প্রস্তাবিত মানবাধিকার কমিশন আইনে ‘দ্বৈত প্রয়োগ’, জামায়াতের ওয়াকআউট

চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা

চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

সালমান শাহ: তিন দশক পরও জট খোলেনি মৃত্যু রহস্যের

সালমান শাহ: তিন দশক পরও জট খোলেনি মৃত্যু রহস্যের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App