×

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত কৌশলগত বন্দর নগরী হোদেইদায় হামলা চালিয়েছে সৌদি আরব। আমেরিকা ও ইরানের মধ্যকার বিদ্যমান সংঘাতের আবহে মধ্যপ্রাচ্যে ইয়েমেনি হুতি গোষ্ঠীর সঙ্গে নতুন করে এই সামরিক মুখোমুখি অবস্থানে জড়িয়েছে দেশটি। 

শনিবার (২৫ জুলাই) ভোরে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত কৌশলগত বন্দর নগরী হোদেইদায় সামরিক হামলা চালায় সৌদি আরব। এ পদক্ষেপকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠীটি। একই সঙ্গে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে তারা। খবর আনাদোলুর।

গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরো থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইয়েমেনের জনগণ, তাদের শীর্ষ নেতৃত্ব ও সশস্ত্র বাহিনীর মাধ্যমে গড়ে ওঠা ‘প্রতিরোধের সমীকরণ’ অত্যন্ত স্পষ্ট ও অটল। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, 'অবরোধের জবাবে অবরোধ, বন্দরের বিপরীতে বন্দর ধ্বংস এবং যেকোনো উসকানির পাল্টা জবাব দেওয়া হবে।' একই সঙ্গে সৌদি সামরিক হামলা অব্যাহত থাকলে আগ্রাসনকারী পক্ষকে কেবল বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে তারা।

আরো পড়ুন: ইয়েমেনে হামলার পর সৌদিতে জরুরি সতর্কতা জারি

ইয়েমেনের সানা বিমানবন্দরে একটি ইরানি বিমান অবতরণের চেষ্টাকে কেন্দ্র করে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। মূলত ওই বিমানের অবতরণ রুখতেই সানা বিমানবন্দরের রানওয়ে লক্ষ্য করে সামরিক হামলা চালানো হয়। হুতি বিদ্রোহীদের অভিযোগ, সৌদি আরব এই আক্রমণ পরিচালনা করেছে। তবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দাবি করেছে, ইরানি বিমানের উপস্থিতি ঠেকাতে এই পদক্ষেপ তারা নিজেরাই গ্রহণ করেছে।

ওই ঘটনার জেরে লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ডাক দেয় হুতি গোষ্ঠী। শুধু তাই নয়, তারা সৌদি পতাকাবাহী অন্তত দুটি জাহাজে আক্রমণও চালায়। এসব পরিস্থিতির পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে নতুন করে সামরিক হামলা শুরু করেছে সৌদি আরব।

এদিকে, এই অভিযানের পরপরই সম্ভাব্য পাল্টা আক্রমণের ঝুঁকি এড়াতে নিজেদের সীমান্তবর্তী জাজান ও ইয়ানবু প্রশাসনিক অঞ্চলে সাময়িক 'উচ্চ ঝুঁকি'র সতর্কতা জারি করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স ডিরেক্টরেট।

আরো পড়ুন: ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

শনিবার (২৫ জুলাই) সৌদি আরবের সিভিল ডিফেন্স ডিরেক্টরেটের পক্ষ থেকে এই জরুরি সতর্কতা জারি করা হয়।

সংস্থাটি প্রাথমিকভাবে ইয়ানবু গভর্নরেটের বাসিন্দাদের শান্ত থেকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছিল। তবে কোন ধরণের নির্দিষ্ট হুমকি বা কী কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আশার কথা হলো, সতর্কবার্তা প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই এলাকা দুটিতে সম্ভাব্য ঝুঁকি কেটে গেছে বলে ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের পূর্ভাবাস

সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের পূর্ভাবাস

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’

সেমিকন্ডাক্টর খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা সরকারের

সেমিকন্ডাক্টর খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা সরকারের

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App