×

আন্তর্জাতিক

ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা

ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সোমবার (২৭ জুলাই) সংসদে পৌঁছালে ধর্মেন্দ্র প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি ও এনডিএ জোটের সংসদ সদস্যরা। ‘ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে সংসদ চত্বর। তবে এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস।

সংসদ ভবনে পৌঁছে গাড়ি থেকে নেমে হাতজোড় করে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান ধর্মেন্দ্র প্রধান। পরে বিজেপি ও এনডিএর সংসদ সদস্যরা তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ঐতিহ্যবাহী টুপি ও শাল পরিয়ে সংবর্ধনা দেন। ওডিশার এই নেতার প্রতি সমর্থন ও শুভকামনা জানাতেই এমন আয়োজন বলে জানান তারা।

ঘটনার সমালোচনা করে কংগ্রেসের রাজ্যসভার সদস্য রেণুকা চৌধুরী বলেন, ‘বিলকিস বানোর ধর্ষণ মামলার দণ্ডিতদের ক্ষেত্রেও তারা একই কাজ করেছিল। এটাই তাদের অভ্যাস।’

প্রসঙ্গত, ২০২২ সালে ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানোকে সংঘবদ্ধ ধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে দণ্ডিত ১১ আসামিকে আগাম মুক্তি দেয় গুজরাট সরকার। কারাগার থেকে মুক্তির পর তাদের সংবর্ধনা দেওয়ার ঘটনা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

আরো পড়ুন: মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ

নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের অভিযোগে এক মাসের বেশি সময় ধরে চলা শিক্ষার্থী আন্দোলনের মুখে শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) এ আন্দোলনের নেতৃত্ব দেয়। দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া বিক্ষোভ পরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি লেখেন, ‘গত ১০ দিনের ঘটনাবলি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এটি শুধু আমার ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়।’ একই সঙ্গে তিনি বলেন, দেশের তরুণরাই ভারতের সবচেয়ে বড় শক্তি এবং তাদের বিভ্রান্তির পথে ঠেলে দেওয়া উচিত নয়।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি, নিহত ২

এদিকে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে, সরকারের সঙ্গে আলোচনায় তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। ফলে এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে যেসব অ্যাপ

সাবধান! আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে যেসব অ্যাপ

ফের আন্দোলনের আলটিমেটাম সিজেপির

ফের আন্দোলনের আলটিমেটাম সিজেপির

‘শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে’

প্রধানমন্ত্রী ‘শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-ছাত্রলীগ পাল্টাপাল্টি হামলা, আহত ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-ছাত্রলীগ পাল্টাপাল্টি হামলা, আহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App