×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:০১ এএম

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের বিখ্যাত ‘স্পেস নিডল’-এর কাছে আয়োজিত একটি খাবারের উৎসবে আকস্মিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এলোপাতাড়ি গুলিবর্ষণে দু’জন নিহত হয়েছেন এবং এক শিশুসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিয়াটল ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর সিয়াটল সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু নিশ্চিত করেন উদ্ধারকারীরা। এরপর আহত চারজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে মাত্র দুই বছর বয়সী এক শিশুও রয়েছে।

সিয়াটলের বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসবকে কেন্দ্র করে দুর্ঘটনাস্থলে প্রচুর দর্শনার্থী ও স্থানীয় বিক্রেতাদের উপস্থিতি ছিল। হঠাৎ গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দর্শনার্থীরা হুড়োহুড়ি করে ছোটাছুটি শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পান। মঞ্চে গান চলার মাঝেই এই নৃশংস হামলা চালানো হয়।

হামলার পর পুলিশ, জরুরি সেবামূলক সংস্থা এবং এফবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে এখন পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। কী কারণে এই হামলা চালানো হয়েছে, তাও এখনো স্পষ্ট নয়।

ঘটনার জেরে সিয়াটল সেন্টারের মনোরেল সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সূত্র: সিএনএন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৮ বছরেও বাস্তবায়ন হয়নি ডিসির সিদ্ধান্ত, বলির শিকার চার সন্তানের জননী

১৮ বছরেও বাস্তবায়ন হয়নি ডিসির সিদ্ধান্ত, বলির শিকার চার সন্তানের জননী

হেলে পড়েছে বারান্দা, বাতাসে খসে পড়ে পলেস্তারা

দীর্ঘ ৫০ বছরেও সংস্কার হয়নি মার্কেট হেলে পড়েছে বারান্দা, বাতাসে খসে পড়ে পলেস্তারা

কবর থেকে পীরের দেহাবশেষ তুলে দরবারে নেওয়ার ঘটনায় এবার ভক্ত গ্রেপ্তার

কবর থেকে পীরের দেহাবশেষ তুলে দরবারে নেওয়ার ঘটনায় এবার ভক্ত গ্রেপ্তার

মধ্যরাতে আগুন, পুড়ে গেল ৯ ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু

মধ্যরাতে আগুন, পুড়ে গেল ৯ ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App