×

আন্তর্জাতিক

হরমুজ চুক্তি হলেই উঠবে ইরানি বন্দর অবরোধ: যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:৩৬ পিএম

হরমুজ চুক্তি হলেই উঠবে ইরানি বন্দর অবরোধ: যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ প্রত্যাহার তুলে নেবে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৭ আগস্ট) রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তার মতে, বিষয়টি নিয়ে খুব শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে ইরানের আলোচকরা এখন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে আলোচনা চলমান থাকার কথা জানিয়েছেন।

আরো পড়ুন: ইরানে ভূপাতিত মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানের প্রদর্শনী

প্রস্তাবিত সমঝোতায় ইরান ও ওমানের নিয়ন্ত্রণাধীন জলসীমা ব্যবহার করে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট নীতিমালা ঠিক করার কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে।

যুদ্ধের আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতি সপ্তাহে গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত। তবে চলতি সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে মাত্র ৩৩টি জাহাজ পার হয়েছে। অথচ আগের সপ্তাহের একই সময়ে প্রণালিটি অতিক্রম করেছিল ৫০টি জাহাজ।

জাহাজ চলাচলের সম্ভাব্য খরচ নিয়েও মতপার্থক্য রয়েছে। রয়টার্স জানিয়েছে, ইরান পণ্যের মূল্যের ৫ থেকে ৭ শতাংশের সমপরিমাণ ফি চেয়েছে। ওমান প্রায় ৩ শতাংশ ফি নিয়ে আলোচনা করেছে। তবে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ফি আরোপের বিরোধিতা করছে।

জাহাজ চলাচল ও বিমা খাতসংশ্লিষ্টরা সতর্ক করেছেন, ইরানি কর্তৃপক্ষকে অর্থ পরিশোধ করলে তা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং বিমা সংক্রান্ত নিয়মের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

নবম পে স্কেল বাস্তবায়ন নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

স্বেচ্ছাসেবক দল নেতার দাবি ‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App