×

আন্তর্জাতিক

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ৪০০, নিহত ১৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৬:১৪ পিএম

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ৪০০, নিহত ১৭

ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ জন। বন্যার প্রবল স্রোতে কয়েকটি গ্রাম প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) ভোরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরে রাসুয়া এলাকায় এ দুর্যোগ আঘাত হানে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় সকালে একটি ভূমিকম্পের কারণে তুষারধসের সৃষ্টি হয়। পরে গলে যাওয়া তুষার নেমে এসে ভোতে কোশি নদীতে হঠাৎ পানির প্রবাহ বাড়িয়ে দিলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে।

নেপাল ও তিব্বতের উভয় পাশে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। এখন পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তিব্বত নিয়ন্ত্রণকারী চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। নেপালের কর্মকর্তারাও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় থাকা ২৯১ জন পর্যটক ও ৯৩ জন নেপালি নাগরিকের সন্ধান করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে গাইডও রয়েছেন। নিখোঁজ পর্যটকদের মধ্যে যুক্তরাজ্যের ১২ জন ছাড়াও যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের নাগরিক রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রবল স্রোতে বন্যার পানি গ্রামগুলোর মধ্য দিয়ে ধেয়ে যাচ্ছে। নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে বিবিসিকে জানিয়েছেন, সব নিরাপত্তা সংস্থা সমন্বিতভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে।

আরও পড়ুন: মার্কিন অর্থনীতিকেই ‘যুদ্ধে’ নামাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

তিব্বত থেকে নেপালে প্রবাহিত ভোতে কোশি নদীর নিম্নাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বন্যার কারণে ওই অঞ্চলের সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠমান্ডুর সঙ্গে সংযোগকারী প্রধান সড়কটিও বন্ধ হয়ে গেছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের ছেলের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করলো ইরান

জরুরি পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানান, চিকিৎসক দল, স্কাউট ও রেডক্রসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল সংসদে জানিয়েছেন, ২৬ জন পুলিশ সদস্য, নয়জন সশস্ত্র পুলিশ কর্মকর্তা এবং ৪৪ জন সেনাসদস্যও নিখোঁজ রয়েছেন।

নেপালের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, বুধবারের এই দুর্যোগে ক্ষয়ক্ষতির মাত্রা গত বছরের বন্যাকেও ছাড়িয়ে গেছে বলে তারা আশঙ্কা করছেন।

সূত্র: বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতার ফুটপাতে ঘুমাচ্ছেন বাংলাদেশিরা

কলকাতার ফুটপাতে ঘুমাচ্ছেন বাংলাদেশিরা

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

হাম ও উপসর্গ: মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই

হাম ও উপসর্গ: মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App