×

আন্তর্জাতিক

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া ভবনের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দিল্লি পুলিশ ও দমকল বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১টার দিকে তারা ভবন ধসের খবর পায়। পরে জরুরি বিভাগের কর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে অভিযান শুরু করে।

আরও পড়ুন: শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

দিল্লি ফায়ার সার্ভিসের ডিভিশনাল অফিসার রামগোপাল মীনা এএনআইকে জানান, পিয়ারেলাল রোডের জুয়েলার্স এলাকার একটি ভবনে এ ধসের ঘটনা ঘটে। সেখানে ভবন ভাঙার কাজ চলছিল। পুরোনো ও জরাজীর্ণ ভবনটিই ধসে পড়েছে বলে জানান তিনি।

দমকল কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ভবনটির বিভিন্ন কক্ষে অনেক শিক্ষার্থী পেইং গেস্ট হিসেবে বসবাস করতেন। রোববার ছুটির দিন হওয়ায় তাদের অনেকেই ওই সময় ভবনের ভেতরে ছিলেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, দুর্ঘটনার সময় ভবনটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী থাকতে পারেন। আশপাশের আরও কয়েকটি ভবনেও শিক্ষার্থীরা পেইং গেস্ট হিসেবে থাকেন।

এদিকে পাশের একটি ভবনের এক শিক্ষার্থী এএনআইকে জানান, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে তিনি কয়েকজনের চিৎকার ও আর্তনাদের শব্দ শুনেছেন।

আরও পড়ুন: হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

বিকেল ৪টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) ট্রমা কেয়ার সেন্টারে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া চারজনের অবস্থাই আশঙ্কাজনক।

তবে ভবনটিতে মোট কতজন ছিলেন এবং আর কেউ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারা পাচ্ছেন সুদসহ কৃষিঋণ মওকুফ

কারা পাচ্ছেন সুদসহ কৃষিঋণ মওকুফ

উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসা বন্ধ, ১৭টি সিলগালা

অভিযান উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসা বন্ধ, ১৭টি সিলগালা

সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, বাড়ছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা

সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, বাড়ছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App