×

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সামনে ‘তিন পথ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সামনে ‘তিন পথ’

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ আরও ছয় মাস পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা। তার মতে, সংঘাত দীর্ঘায়িত হলে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।

দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যানেটা বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র বর্তমানে এমন একটি অচলাবস্থার মধ্যে রয়েছে, যেখান থেকে যুদ্ধ বন্ধ করার কার্যকর উপায় খুব বেশি নেই। তার আশঙ্কা, পরিস্থিতি শেষ পর্যন্ত ইরাক ও আফগানিস্তানের মতো যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি ব্যর্থ যুদ্ধে রূপ নিতে পারে।

প্যানেটার ধারণা, কোনো কার্যকর সমাধান ছাড়াই সংঘাত আরও ছয় মাস চলতে পারে। এভাবে যুদ্ধ অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে এটি আরেকটি দীর্ঘস্থায়ী ‘চিরস্থায়ী যুদ্ধ’-এ পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুন: শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

এদিকে পেন্টাগনের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী। তার মতে, প্রতিরক্ষা দপ্তরের নেতৃত্ব ও কমান্ড কাঠামোতে চলমান অস্থিরতা যুদ্ধের সময়ে মার্কিন সেনাদের জন্য দুর্বলতার সংকেত দিচ্ছে।

প্যানেটা বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীরাও বিষয়টি পর্যবেক্ষণ করছে। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানসহ বিভিন্ন দেশের হুমকির মুখে মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে এ ধরনের দুর্বলতার বার্তা যাওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়।

তবে প্যানেটার এসব অভিযোগ নাকচ করেছে পেন্টাগন। দপ্তরের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নেতৃত্বে প্রতিরক্ষা দপ্তর পূর্ণ সক্ষমতা নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পেন্টাগনে অস্থিরতা বিরাজ করছে- এমন ধারণাকেও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শন পার্নেল।

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামনে তিনটি সম্ভাব্য পথ রয়েছে বলে মনে করেন প্যানেটা। তার মতে, প্রথম পথ হলো যুদ্ধ থেকে সরে এসে এটিকে ব্যর্থতা হিসেবে মেনে নেওয়া। দ্বিতীয়টি হচ্ছে পাল্টাপাল্টি হামলা চালিয়ে বর্তমান অচলাবস্থা আরও দীর্ঘায়িত করা। আর তৃতীয় পথ হলো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা দূর করা।

আরও পড়ুন: সম্পত্তি হস্তান্তর বিল শরিয়াহ বিশেষজ্ঞদের কাছে পাঠানোর দাবি

প্যানেটার মতে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করাকে যুক্তরাষ্ট্রের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে নেওয়া উচিত। এই লক্ষ্য অর্জিত না হলে যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য ‘জয়যোগ্য’ করে তোলা কঠিন হবে বলে মনে করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে বারবার দেওয়া আশ্বাস নিয়েও প্রশ্ন তুলেছেন প্যানেটা। তার মতে, এসব আশ্বাস ট্রাম্পের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে। একই সঙ্গে অনেক মার্কিন নাগরিক যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের সক্ষমতার ওপর আস্থা হারিয়েছেন বলেও দাবি করেন তিনি।

দীর্ঘ সময় ধরে মার্কিন সেনাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েন রাখার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, সেনাদের অনির্দিষ্টকাল যুদ্ধক্ষেত্রে রাখা উচিত নয়। তাদের দায়িত্ব ঘূর্ণায়মানভাবে পরিচালনার জন্য আগে থেকেই কার্যকর পরিকল্পনা থাকা প্রয়োজন।

লিওন প্যানেটা ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

বিশ্বে বাড়ার প্রবীণের সংখ্যা কী জানেন?

বিশ্বে বাড়ার প্রবীণের সংখ্যা কী জানেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App