×

আন্তর্জাতিক

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে তেল ও পেট্রলের দাম দ্রুত কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একপর্যায়ে দেশটিতে পেট্রলের দাম গ্যালনপ্রতি ২ ডলারের নিচেও নেমে যেতে পারে বলে দাবি করেছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ট্রাম্প। খবর সামা টিভির।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে তেলের দাম ‘দ্রুতগতিতে’ কমবে। প্রথমে পেট্রলের দাম গ্যালনপ্রতি ৩ ডলারে নেমে আসতে পারে এবং পরবর্তী সময়ে তা ২ ডলারের নিচেও চলে যেতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন: শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

মার্কিন প্রেসিডেন্টের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণেই বর্তমানে জ্বালানির দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র যুদ্ধে জয়ী হওয়ার পর পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে ট্রাম্প বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

আরও পড়ুন: তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

ট্রাম্পের এসব মন্তব্যের মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৭ ডলারের ওপরে উঠে ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ চলছে। সাম্প্রতিক সময়ে এই সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালী।

আরও পড়ুন: শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

এরই মধ্যে গত শনিবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ইরানের তিনটি তেলবাহী জাহাজে হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তিনটি তেলবাহী জাহাজ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট আরও তিনটি জাহাজে হামলা চালায়।

পালটাপালটি এসব হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে ইতোমধ্যে বেড়ে যাওয়া তেলের দামের ওপর আরও চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সূত্র: সামা টিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App