×

আন্তর্জাতিক

২ কোটির বেশি অপ্রত্যাশিত কন্যাশিশুর জন্ম ভারতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৮, ০১:৩১ পিএম

২ কোটির বেশি অপ্রত্যাশিত কন্যাশিশুর জন্ম ভারতে
পুত্রশিশু লাভের আশায় সন্তান জন্মদান অব্যাহত রাখার কারণে প্রায় দুই কোটি দশ লাখ অপ্রত্যাশিত কন্যাশিশুর জন্ম হয়েছে ভারতে। ভারত সরকারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভারতের অর্থ মন্ত্রণালয় পরিচালিত বার্ষিক অর্থনৈতিক জরিপ থেকে জানা যায়, দেশটিতে অনেক দম্পতি আছেন যারা যতোদিন পর্যন্ত পুত্র সন্তান লাভ করেনি, ততদিন পর্যন্ত তারা সন্তান জন্ম দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জন্ম-শুমারিতে প্রায় ছয় কোটি ত্রিশ লাখ নারীর কোন অস্তিত্ব নেই। কারণ দম্পতিরা যখন দেখেছে যে মায়ের গর্ভের সন্তান পুত্রশিশু নয়, তখন গর্ভপাত করানো হয়েছে অথবা পরবর্তীতে পুত্র শিশুদের প্রতি বেশি নজর দেয়া হয়েছে। গর্ভের শিশু পুত্র নাকি কন্যা?-সেটি নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষা ভারতে আইন অনুযায়ী নিষিদ্ধ। কিন্তু তারপরে এ ধরনের পরীক্ষা চলে এবং গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় জানার পর কন্যাশিশুর ভ্রূণ হত্যা করা হয়। ভারতে কন্যাশিশুর প্রতি অনাগ্রহের বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, সম্পত্তি হস্তান্তরের বিষয়। মেয়েরা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হতে পারে না। দ্বিতীয়ত, মেয়েদের বিয়ের সময় মোটা অংকের যৌতুক দিতে হয়। তৃতীয়ত, বিয়ের পর মেয়েদের পৈত্রিক বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যেতে হয়। এসব কারণে দেশটিতে অধিকাংশ বাবা-মা পুত্রসন্তান লাভের জন্য ব্যাকুল থাকে। পুত্রসন্তান লাভের জন্য ভারতের বিভিন্ন জায়গায় কিছু বিশ্বাস চালু আছে। যেমন ঘুমানোর সময় পশ্চিম দিকে মুখ ফিরে শোয়া কিংবা সপ্তাহের নির্দিষ্ট দিনে যৌন মিলন করা। উল্লেখ্য, পুত্রসন্তানকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয় পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে। এক্ষেত্রে তালিকায় সবচেয়ে নিচের দিকে আছে মেঘালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App