×

আন্তর্জাতিক

বিধানসভা নির্বাচন: ২৯১ আসনে প্রার্থী ঘোষণা মমতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ০৬:০২ পিএম

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের দলীয় প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯৪ আসনের বিধানসভার ২৯১টি আসনে ঘোষিত প্রার্থী তালিকায় বেশ চমক রয়েছে। টালিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী যেমন রয়েঝে এ তালিকায়, তেমনি নেই ৮০ বছরের বেশি বয়স্ক কেউ। বাকি তিনটি আসন ছাড়া হতে পারে গোর্খা জনমুক্তি মোর্চাকে। খবর জিনিউজ ও এনডিটিভির। তৃণমূল নেত্রী মমতা একটি আসনে লড়ছেন। তিনি নন্দীগ্রাম থেকে লড়ছেন। ভবানীপুরে লড়বেন দলের জ্যেষ্ঠ নেতা শোভন দেব। এদিন মমতা বলেন, কথা দিলে আমি কথা রাখি। তাই ঘোষণা মতো নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন তিনি। ৮০-র ঊর্ধ্বে যাদের বয়স, তাদের এবার টিকিট দেওয়া হচ্ছে না বলেও জানান মমতা। ৯ মার্চ বিকেলে মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী। এতদিন যে ভবানীপুরে দাঁড়াতেন মমতা, আসন্ন নির্বাচনে সেখানে এবার প্রার্থী হচ্ছেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এবারও নির্বাচনে টালিউডের একাধিক পরিচিত মুখকে প্রার্থী করা হয়েছে। আসানসোল দক্ষিণ আসনে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। পরিচালক রাজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারাকপুর আসন থেকে। কীর্তন শিল্পী অদিতি মুন্সি লড়বেন রাজারহাট-গোপালপুর থেকে। আলিপুরদুয়ারে তৃণমূলের জন্য মাঠ দাপাবেন সৌরভ চক্রবর্তী। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে, ইন্দ্রনীল চন্দনগন থেকে, সোহম চক্রবর্তী চণ্ডীপুর থেকে লড়াই করবেন। রত্না চট্টোপাধ্যায়বেহালা পূর্ব আসন, মনোজ তিওয়ারি (ক্রিকেটার)-শিবপুর আসন, কাঞ্চন মল্লিক-উত্তরপাড়া আসনে লড়াই করবেন। শারীরিক অসুস্থতার জন্য এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন না অমিত মিত্র ও পূর্ণেন্দু বসু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App