×

জামায়াত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই আ.লীগের বিচার চাইলেন জামায়াতের আমির

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১০:৫২ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই আ.লীগের বিচার চাইলেন জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ভোটের অধিকার হরণ করা আওয়ামী লীগ সরকার যে আইনে (আন্তর্জাতিক অপরাধ) ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ ব্যক্তিদের হত্যা করেছে, সে আইনে তাদের বিচার আমরা দেখতে চাই। আশা করি, সে আদালতেই আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার দেখতে পারব।’ শনিবার (১৯ অক্টোবর) জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের হেফজুল উলুম কামিল মাদ্রাসা ময়দানে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জামায়াতের আমির বলেন, ‘তারা (আওয়ামী লীগ) ১৬টি বছর গুম–খুন করে ক্ষমতায় টিকে ছিল। সাধারণ মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল।’ এ সময় নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘প্রতিদিন অন্য সংগঠনের নেতা–কর্মীদের নামে গুম, খুন, চাঁদাবাজি, ধর্ষণসহ নানা অভিযোগ প্রকাশ হচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামীর ২ কোটি ৪২ লাখ রেজিস্টার্ড কোনো সদস্যের বিরুদ্ধে একটিও অভিযোগ আসেনি। আগামী দিনেও আসবে না।’ 

আরো পড়ুন: ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে

তিনি বলেন, ‘আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না।’ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে শফিকুর রহমান আরো বলেন, ‘সম্প্রতি আন্দোলনে বেহায়া–বেপরোয়া সরকার জনগণের বুকে যে গুলি ছুড়েছে, খুনের নেশায় মেতে উঠেছিল—তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। কিন্তু বিগত তাদের তামাশার নির্বাচনের বিচার করতে হবে। তারপরেই জনগণ সিদ্ধান্ত নেবে।’ 

জামায়াত ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে রুকন সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমানসহ অন্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App