×

জামায়াত

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে বাড়ির লোকজন দ্রুত টের পেয়ে যাওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের ভাগজোত এলাকার বাড়ির পেছন দিয়ে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনের ধোঁয়া দেখে বাড়ির সদস্যরা চিৎকার করেন।এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

জামায়াত নেতা জাহিদ হাসান জানান, বিকেলে হঠাৎ দুজন ব্যক্তি বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরের জ্বালানি কাঠে আগুন দেয়। বেড়ার ফাঁক দিয়ে তাদের পা দেখা গেলেও মুখ দেখা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে। বাড়ির সামনের দিকে সিসিটিভি ক্যামেরা থাকলেও পেছনের দিকে কোনো ক্যামেরা নেই।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আগুন লাগানোর বিষয়টি ফোনে জানানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App