×

জামায়াত

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:৫২ পিএম

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা

ডাকসুর ভিপি সাদিক কায়েম। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও সম্মেলনে উপস্থিত ছিলেন। জামায়াতের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি সাদিক কায়েম। দলীয় সূত্রে জানা গেছে, আগামী দু-এক দিনের মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেবে।

আরো পড়ুন : ডা. শফিকুর রহমান: ইসলামী শ্রমনীতিই নিশ্চিত করতে পারে শ্রমিকের প্রকৃত অধিকার

এদিকে নির্ভরযোগ্য সূত্র বলছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ভোটার হয়েছেন। যদিও এখনো প্রকাশ্যে বড় কোনো নির্বাচনী প্রচারণা শুরু করেননি, তবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আন্তর্জাতিক মানে শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে চায় সরকার’

‘আন্তর্জাতিক মানে শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে চায় সরকার’

যশোর পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

বিদ্যুৎ প্রতিমন্ত্রী যশোর পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

‘রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান’

রাষ্ট্রপতি ‘রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান’

শ্রমিক দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প

শ্রমিক দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App