×

জামায়াত

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু নিয়ে মুখ খুললেন জামায়াত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু নিয়ে মুখ খুললেন জামায়াত

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজী নজরুল ইসলাম বর্তমানে জামায়াতের কেউ নন; তাকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেন, এটি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত বিষয়। এ নিয়ে জামায়াতের কোনো বক্তব্য দেওয়ার নেই। ব্যক্তিগত কোনো ঘটনা বা মৃত্যুর বিষয় তদন্তের দায়িত্ব সরকারের।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদেরও ডাকা হয়েছে।

তবে মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি। পুলিশি তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর বিষয়টি স্পষ্ট হতে পারে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। পরে গাজী নজরুল ইসলাম জানান, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

এর পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। পরদিন দলটির পক্ষ থেকে তার বহিষ্কারের বিষয়টি স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হয়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের পর তার ব্যক্তিগত কোনো ঘটনার দায় বা তদন্তের সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজী নজরুল ও তার স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

গাজী নজরুল ও তার স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

দু’পক্ষের সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

দু’পক্ষের সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন, বাতিল অসংখ্য ফ্লাইট

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন, বাতিল অসংখ্য ফ্লাইট

হঠাৎ বন্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম

হঠাৎ বন্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App